এক্সপ্লোর

Gunjan Patidar resigns: নতুন বছরের শুরুতেই ধাক্কা, পদত্যাগ করলেন জোম্যাটোর সহ-প্রতিষ্ঠাতা গুঞ্জন পাতিদার

Zomato: কেন আচমকা জোম্যাটো থেকে গুঞ্জন পাতিদার সরে গেলেন সেই বিষয়ে সুনিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। জোম্যাটো কর্তৃপক্ষের তরফেও গুঞ্জন পাতিদারের পদত্যাগ প্রসঙ্গে কোনও কারণ প্রকাশ্যে আনেনি। 

Gunjan Patidar resigns: বছরের শুরুতেই ধাক্কা খেল ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো (Zomato)। সম্প্রতি জোম্যাটো লিমিটেড থেকে পদত্যাগ করেছেন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা (Co Founder) এবং চিফ টেকনোলজি অফিসার (CTO) গুঞ্জন পাতিদার। জোম্যাটো সংস্থার শুরু থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জোম্যাটোর প্রযুক্তি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তৈরি করেছিলেন তিনি। বিগত ১০ বছর ধরে শুধু সংস্থায় যুক্তই থাকেননি, একটি টেকনোলজি টিমকে পরিচালনাও করেছেন। সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে এই প্রযুক্তি টিমই এতদিন জোম্যাটোর ক্ষেত্রে যাবতীয় টেকনিক্যাল আপগ্রেড করেছে। বলা যায়, জোম্যাটো সংস্থাকে হাতে ধরে তৈরি করেছেন তিনি। এই সংস্থা গড়ে তোলার ক্ষেত্রে এবং তার প্রযুক্তিগত উন্নতির পিছনে গুঞ্জন পাতিদারের অবসান অনস্বীকার্য। নতুন বছরের শুরুতেই পদত্যাগ করেছেন তিনি। কিন্তু কেন আচমকা জোম্যাটো থেকে গুঞ্জন পাতিদার সরে গেলেন সেই বিষয়ে সুনিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। জোম্যাটো কর্তৃপক্ষের তরফেও গুঞ্জন পাতিদারের পদত্যাগ প্রসঙ্গে কোনও কারণ প্রকাশ্যে আনেনি। 

এর আগেও জোম্যাটোর আর এক সহ-প্রতিষ্ঠাতা পদত্যাগ করেছিলেন। গত বছর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পদত্যাগ করেছিলেন জোম্যাটোড় সহ-প্রতিষ্ঠাতা মোহিত গুপ্ত। গত সাড়ে চার বছর ধরে কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মোহিত গুপ্তর পদত্যাগের আগে প্রাক্তন কর্মকর্তা রাহুল গাঞ্জু ও সিদ্ধার্থ ঝাওয়ার কোম্পানি থেকে পদত্যাগ করেছিলেন। মোহিত গুপ্ত ২০১৮ সালে এই কোম্পানিতে  যোগ দেন। ২০২১ সালে তিনি সহ-প্রতিষ্ঠাতা হিসাবে কোম্পানির দায়িত্বে উন্নীত হন। Zomato-তে যোগ দেওয়ার আগে মোহিত গুপ্তা ভ্রমণ পোর্টাল Makemytrip-এর চিফ অপারেটিং অফিসার (COO) ছিলেন। এর পাশাপাশি ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটোর কোম্পানির সিনিয়র এগজিকিউটিভ গৌরব গুপ্তও পদত্যাগ করেছিলেন। ২০১৫ সালে কোম্পানিতে যোগ দেন গৌরব। মাত্র তিন বছরের মধ্যেই ২০১৮ সালে Zomato-র চিফ অপারেটিং অফিসার পদের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিছুদিন আগেও কোম্পানির (IPO) ছাড়ার সময় বিনিয়োগকারী ও সংবাদমাধ্যমের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। তবে হঠাৎই পদত্যাগ করেন তিনি। 

গতবছর অর্থাৎ ২০২২ সালে বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্তারা পদত্যাগ করেছেন। যেমন- 'হোয়াটসঅ্যাপ ইন্ডিয়া হেড'-র (WhatsApp India Head) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অভিজিৎ বোস (Abhijit Bose)। একই সঙ্গে পদত্য়াগ করেন রাজীব আগরওয়াল (Rajiv Aggarwal)। পদত্যাগ করার আগে পর্যন্ত 'ডিরেক্টর অফ পাবলিক পলিসি মেটা ইন্ডিয়া'-পদের (Director of Public Policy Meta India) দায়িত্বে ছিলেন রাজীব। 

আরও পড়ুন- নতুন বছরে স্থির করুন পরিবারের দীর্ঘমেয়াদি লক্ষ্য,বেছে নিন স্মার্ট বিনিয়োগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget