এক্সপ্লোর

Chicken In Paneer Biryani: পনির বিরিয়ানিতে চিকেন ! ধর্মীয় ভাবাবেগে আঘাত বললেন গ্রাহক, কী বলল জোম্যাটো ?

Zomato Reply : জোম্যাটোর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনলেন এক ব্যক্তি। যা নিয়ে 'অদ্ভুত' সাফাই দিল জোম্যাটো (Zomato)। অভিযোগকারীকে কী বললেন নেটিজেনরা (Netizens Reply )?

Zomato Reply : পনির বিরিয়ানিতে মুরগির মাংস (Chicken In Paneer Biryani) পাওয়া নিয়ে শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। জোম্যাটোর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ আনলেন এক ব্যক্তি। যা নিয়ে 'অদ্ভুত' সাফাই দিল জোম্যাটো (Zomato)। অভিযোগকারীকে কী বললেন নেটিজেনরা (Netizens Reply )?

জোম্যাটোর বিরুদ্ধে কী অভিযোগ
পুনের এক ব্যক্তি দাবি করেছেন, অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ Zomato থেকে অর্ডার করে পনির বিরিয়ানির প্যাকেটে মুরগির মাংসের টুকরো পয়েছেন তিনি। যা তাঁর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। যদিও Zomato X  হ্যান্ডেলে পোস্ট দেখার পরই তড়িঘড়ি পঙ্কজ শুক্লার (অভিযোগকারী) জবাব দিয়েছে। যেখানে অভিযোগকারী পনির বিরিয়ানিতে মাংসের টুকরোর ছবি ও ভিডিয়ো-সহ তুলে ধরেছেন। 

অভিযোগকারী পোস্টে কী লিখেছেন
পোস্টে শুক্লা লিখেন, ''আমি একজন নিরামিষাশী। ইতিমধ্যেই অর্ডারের জন্য সম্পূর্ণ অর্থ ফেরত পেয়েছি আমি। যদিও এখনও এই নিয়ে লেখার প্রয়োজন আছে বলে মনে করছি। আমি  
পিকে বিরিয়ানি হাউস কারভে নগর পুনে মহারাষ্ট্র থেকে পনির বিরিয়ানি অর্ডার করেছি। আমি এতে একটি মুরগির টুকরো পেয়েছি (আমি নিরামিষাশী)। এই কাজ পাপ, যেহেতু আমি একজন 'রিলিজিয়াস পার্সন', এই ঘটনা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।''

জবাবে কী বলেছে জোম্যাটো
Zomato-এর অফিসিয়াল কাস্টমার কেয়ার অ্যাকাউন্টে সংস্থার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা কখনও কারও অনুভূতির সাথে আপস করবে না। এই বিষয়ে অর্ডারের বিশদ বিবরণ শেয়ার করুন। যাতে তারা বিষয়টি তদন্ত করতে পারেন। “হাই পঙ্কজ, আমরা কখনই কারও অনুভূতির সঙ্গে আপস করি না। অনুগ্রহ করে আপনার অর্ডার আইডি বা রেজিস্টার্ড ফোন নম্বর ডিএম-এর মাধ্যমে শেয়ার করুন, যাতে আমরা এটি পরীক্ষা করতে পারি।"

পোস্ট দেখে কী বলছেন নেটিজেনরা
 Zomato-র এই উত্তরে খুব খুশি হননি নেটিজেনরা। তবে অভিযোগকারীকে পুরো নিরামিষাশী খাবার খেতে নানান পরামর্শ দিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, “নিরামিষাশীরা যখন বুঝতে পারে যে এটি মুরগির মাংস তা স্পর্শও করে না। মনে হচ্ছে, আপনি একটি লেগ পিস পেয়েছেন, এটি খেয়েছেন এবং ছবি তোলার জন্য কিছু টুকরো রেখে দিয়েছেন।" কেউ লিখেছেন,
“শুধুমাত্র পিওর ভেজ থেকে কিনুন। ভেজ-নন ভেজ মেশানো খাবারের দোকান থেকে কখনই কিছু কিনবেন না!"

জোম্যাটোর রয়েছে পিওর ভেজ সার্ভিস
 Zomato সম্প্রতি একটি "বিশুদ্ধ নিরামিষ" সার্ভিস চালু করেছে। যা সম্প্রতি চালু করা হয়েছে। কেন এই সার্ভিস, সেই বিষয়ে কোম্পানির প্রতিষ্ঠাতা-সিইও দীপিন্দর গয়াল বলেন, মানুষের চাহিদার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করার হয়েছে। বাজারে এই নিয়ে এই সমীক্ষার পরই এই সিদ্ধান্ত নিয়েছিল কোম্পানি। 1,600 জন উত্তরদাতাদের মধ্যে বেশিরভাগই পিওর ভেজ বিকল্পগুলি বেশি পছন্দের বলেছেন। এরপরই আলাদা খাবার পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। 

Stock Market Ban: এই স্টক থাকলে খারাপ খবর ! শেয়ারের ট্রেডিং নিষিদ্ধ করল বিএসই-এনএসই, আটকে গেল ৫.৭ লক্ষ বিনিয়োগকারীর টাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget