এক্সপ্লোর

Gurugram POCSO Case: গুরুগ্রামে তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, গভীর রাতে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করল পুলিশ, ধৃত বিহারের যুবক

Minor Girl Assaulted: গুরুগ্রাম সেক্টর ৩৭ ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: ভুলিয়েভালিয়ে একরত্তিকে নিয়ে গিয়ে ভয়ঙ্কর অপরাধ ঘটাল এক যুবক। ছোট্ট মেয়েটিকে ধর্ষণের পর খুন করল, তার পর পুঁতে দিল গর্তে। রাজধানীর নাকের ডগায়, হরিয়ানার গুরুগ্রামে এই ঘটনা ঘটেছে। শিশুটির দেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। (Minor Girl Assaulted)

গুরুগ্রাম সেক্টর ৩৭ ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে এই ঘটনা সামনে এসেছে। শুক্রবার রাত ২টো নাগাদ মেয়েটির দেহ উদ্ধার করে পুলিশ। ২৫ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) (খুন), ৬ (তীব্র যৌন নির্যাতন) এবং POCSO ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। (Gurugram POCSO Case)

অভিযুক্ত যুবকের নাম শিবনাথ। আদতে বিহারের বাসিন্দা সে। গুরুগ্রামে একটি কারখানায় কাজ করত। সে যে আবাসনে থাকত, সেখানেই বাস মেয়েটির পরিবারের। ওই যুবকের সঙ্গে খেলতেও যেত তিন বছর বয়সি মেয়েটি। বৃহস্পতিবার সন্ধে বেলাতেও ওই যুবকের সঙ্গে খেলছিল মেয়েটি। সেই সময়ই তার সঙ্গে অপরাধ ঘটে যায়। 

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক সন্দীপ তুরান জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে সওয়া ৭টার মধ্যে মেয়েটিকে প্রায় চার কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় শিবনাথ।  প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে সে। এর পর শ্বাসরোধ করে মেয়েটিকে খুন করে। তার পর গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দেয়। মেয়েটিকে মাটিতে পুঁতে দিয়ে পালিয়ে যায় শিবনাথ। 

এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে হন্য়ে হয়ে ওঠেন একরত্তির মা-বাবা। শুক্রবার দুপুর সওয়া ১২টার সময় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে পুলিশ, আর তাতেই শিবনাথকে দেখা যায় মেয়েটিকে নিয়ে যেতে। এর পর শিবনাথকে গ্রেফতার করে পুলিশ। সে মেয়েটিকে ধর্ষণ করে খুনের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। 

পুলিশের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, "জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায় লোভ দেখিয়ে মেয়েটিকে ডেকে নিয়ে যায় সে। নির্জন জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সে। প্রমাণ লোপাট করতে শ্বাসরোধ করে খুন করে। আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছি।"

ধরা পড়ে শিবনাথই পুলিশকে মেয়েটির দেহ কোথায় রয়েছে, তা দেখিয়ে দেয়। সেই মতো মাটি খুঁড়ে মেয়েটির দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছয় ফরেন্সিক দল। নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তারা। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কড়া শাস্তির দাবি তুলেছেন সকলে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget