এক্সপ্লোর

Smuggling চোরাচালানের পথে উদ্ধার প্রায় ২ কোটি বাজারমূল্যের ৪০টি সোনার বিস্কুট

আন্তর্জাতিক বাজারে ওই উদ্ধার হওয়া সাড়ে ৪ কেজিরও বেশি সোনার মূল্য দু কোটি ১৫ লক্ষ টাকা।

কলকাতা: কলকাতা যে ক্রমশ আন্তর্জাতিক সোনা পাচারের হাব হয়ে উঠছে আরও একবার হাতেনাতে তার প্রমাণ মিলল। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে শুল্ক দফতরের বারাসাত শাখার গোয়েন্দারা বিরাটি রেলস্টেশন থেকে ১০ জন সন্দেহভাজন চোরাচালানকারী আটক করেন শুক্রবার দুপুরে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় চল্লিশটা সোনার বিস্কুট। আন্তর্জাতিক বাজারে ওই উদ্ধার হওয়া সাড়ে ৪ কেজিরও বেশি সোনার মূল্য দু কোটি ১৫ লক্ষ টাকা।

শুল্ক দফতর সূত্রে খবর, এই ১০ চোরাচালানকারী প্রত্যেকে কোমরের মধ্যে ৪ টি করে সোনার বিস্কুট বেঁধে রেখে ছিলেন যা বাইরে থেকে বোঝা দুঃসাধ্য। প্রতিটি বিস্কুট এর ওজন ১১৬ গ্রামের কিছুটা বেশি।

গোয়েন্দাদের দাবি তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, বেআইনিভাবে প্রচুর সোনা নিয়ে একদল চোরাচালানকারী বনগাঁ থেকে ট্রেনে চেপে কলকাতা আসবে। সেই মতনই গোয়েন্দারা ছদ্মবেশে বিরাটি স্টেশন চত্বরে আগে থেকেই ঘাঁটি গেড়ে ছিলেন। পৌনে দুটো নাগাদ বনগাঁ থেকে লোকাল ট্রেন বিরাটি স্টেশনে এসে থামতেই সতর্ক হয়ে যান গোয়েন্দারা। তারপর ওই দশজনকে ধরে তল্লাশির পর উদ্ধার হয় রাশি রাশি সোনার বিস্কুট।

Smuggling চোরাচালানের পথে উদ্ধার প্রায় ২ কোটি বাজারমূল্যের ৪০টি সোনার বিস্কুট

সূত্রের খবর জিজ্ঞাসাবাদের মুখে চোরাচালানকারীরা জানিয়েছে এর আগে বেশ কয়েকবার এভাবেই সীমান্ত থেকে সোনা নিয়ে এসে কলকাতায় পাচার করেছে তারা।

এই সোনার বিস্কুটগুলিতেও এক ধরনের বিশেষ চিহ্ন থাকে যা বুঝিয়ে দেয় এগুলি বিদেশ থেকে চোরাপথে ভায়া বাংলাদেশ ভারতে আনা হয়েছে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget