এক্সপ্লোর

Bhopal AIIMS News: ক্যান্সার আক্রান্ত শিশুকে ফর্মালিন ইঞ্জেকশন, বেঘোরে মৃত্যু, ভয়ঙ্কর ঘটনা AIIMS-এ

Formalin Injection Kills Child: লিউকেমিয়া আক্রান্ত শিশুকে বিষাক্ত ইঞ্জেকশন? ভয়ঙ্কর ঘটনা ভোপাল AIIMS-এ।

নয়াদিল্লি: ক্যান্সার আক্রান্ত শিশুকে ভুল ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার অভিযোগ। ভোপাল AIIMS-এ ভর্তি ছিল তিন বছরের শিশুটি। প্রেসক্রিপশনে লেখা চিকিৎসাপদ্ধতি অনুসরণের পরিবর্তে শিশুটির শরীরে ফর্মালিন ইঞ্জেকশন প্রয়োগ করা হয় বলে দাবি পরিবারের। সেই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। কাঠগড়ায় ভোপাল AIIMS-এর দুই নার্স। (Formalin Injection Kills Child)

ঘটনাটি আসলে ২০২৫ সালের ডিসেম্বরের। হাসপাতালের অভ্যন্তরীণ তদন্তে সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। জানা গিয়েছে, বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়েছিল শিশুটির শরীরে। তাতেই শিশুটি মারা যায়। গোটা ঘটনায় কর্মীদের গাফিলতি স্পষ্ট। অস্বীকার করার কোনও উপায় নেই। (Bhopal AIIMS)

মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা তিন বছরের সার্থক যাদব লিউকেমিয়ায় আক্রান্ত ছিল। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ভোপাল AIIMS-এর শিশুবিভাগে ভর্তি করা হয় তাকে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, শিশুটির ইন্ট্রাভেনাস লাইনটি ব্লক হয়ে যায়। নার্সিং অফিসার মধুবারা শর্মা  ‘F’ লেখা সিরিঞ্জ থেকে সাবস্ট্যান্স নিয়ে শিশুটির শরীরে প্রয়োগ করেন। ভাল করে চোখ মেলে দেখেনওনি তিনি।

আরও পড়ুন: গাছের শরীরে জোনাকির জিন, বিদ্যুৎ ছাড়াই আলো পাবে পৃথিবী, বিজ্ঞানের নয়া সৃষ্টি

পরিবারের অভিযোগ, সার্থকের বাবা বার বার সতর্ক করছিলেন। প্রেসক্রিপশনের সঙ্গে ইঞ্জেকশনটি মিলছে না বলে জানান। কিন্তু তাঁর কথায় কর্ণপাত করেননি কেউ। বরং ধমক দিয়ে চুপ করিয়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই সার্থকের স্বাস্থ্যের অবনতি হতে থাকে। জ্ঞান হারালে ICU-তে স্থানান্তরিত করতে হয় তাকে। এর পর চেষ্টা করেও আর সার্থককে ফেরাতে পারেননি চিকিৎসকরা। সকাল ৮টা বেজে ৪৫ মিনিটে মারা যায় সার্থক।

হাসপাতালের অভ্যন্তরীণ তদন্তে দেখা যায়, ফর্মালিন ইঞ্জেকশন দেওয়া হয় সার্থককে। হাসপাতালের ল্যাবে বায়োপসির নমুনা এবং মানবদেহের কোষ সংরক্ষণে ফর্মালডিহাইড গ্যাসের জলীয় দ্রবণটি ব্যবহার করা হয়। সেটি একটি বিষাক্ত রাসায়নিক, যা কোনও অবস্থাতেই মানবশরীরে প্রয়োগ করা উচিত নয়। তাহলে সার্থকের শরীরে ফর্মালিন গেল কেন? তদন্তে দেখা যায়, আনুকা গুজরাতি নামের আর এক নার্স সিরিঞ্জে ফর্মালিন ভরে রেখেছিলেন ল্যাবের জন্য। কিন্তু সেটি নির্ধারিত জায়গায় রাখার পরিবর্তে, সার্থকের শয্যার পাশে রাখা ছিল। সেই ইঞ্জেকশনই সার্থকের শরীরে যায়। 

আরও পড়ুন: তরুণীকে মৃত্য়ুর দিকে এগিয়ে দিল ChatGPT? মারাত্মক অভিযোগ, AI-কে মনের কথা বলা কি বিপজ্জনক

গোটা ঘটনার জন্য ওই দুই নার্সকেই দায়ী করা হচ্ছে। ১১ জুন তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।  গাফিলতির জেরে মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি, আনুকার বিরুদ্ধে বিপজ্জনক রাসায়নিক ব্যবহার এবং মজুতে গাফিলতির মামলা দায়ের হয়েছে। তবে ওই দুই নার্সের নাগাল মিলছে না। তাঁদের খোঁজ চলছে। এই ঘটনায় হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। দেশের প্রথম সারির চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসার এই হাল কেন, ক্ষতিকর রাসায়নিকের উপর নজরদারি নেই কেন, উঠছে প্রশ্ন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Crime Story : 'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
'লোকেশন পাঠাচ্ছি,ফলো করো,আর এখানে এসে ওকে মেরে ফেল..' প্রেমিককে ডেকে 'স্বামীকে খুন'!
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget