এক্সপ্লোর

সাবধান! শুধু ওটিপি নয়, QR কোড ব্যবহার করেও হচ্ছে জালিয়াতি, ওত পেতে প্রতারকরা !

Bank Fraud Case using QR Code: এতদিন আমরা শুনে এসেছি ওটিপি ব্যবহার করে প্রতারণা, এবার অভিনব কায়দায় QR Code ব্যবহার করে জালিয়াতিও শুরু ৷

প্রকাশ সিনহা, কলকাতা: পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা পে করতে গিয়ে কিউআর কোড স্ক্যান করেন? তাহলে এবার থেকে সাবধান। কোথায় কিউআর কোড স্ক্যান করছেন খেয়াল রাখুন। কারণ ওটিপির পরিবর্তে কিউআর কোড স্ক্যান করে সাইবার প্রতারণার অভিযোগ সামনে এসেছে কলকাতায়। অন্তর্জাল অপরাধের দুনিয়ায় যা একেবারে নতুন!

এতদিন আমরা শুনে এসেছি ওটিপি ব্যবহার করে প্রতারণা, এবার অভিনব কায়দায় কিউআর কোড ব্যবহার করে জালিয়াতিও শুরু ৷ বেহালার পর্ণশ্রীর বাসিন্দা মানস দাশগুপ্ত। এক সময় সেন্ট্রাল আইবি-তে কাজ করতেন। এহেন প্রাক্তন দুঁদে গোয়েন্দার পেনশন অ্যাকাউন্ট থেকেই টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সাড়া ফেলে দিয়েছে। অবসরপ্রাপ্ত সেন্ট্রাল আইবি কর্মী মানস দাশগুপ্ত জানান, ‘‘আমি প্রাক্তন পুলিশকর্মী। সেটা জেনেও ওরা এত ডেসপারেট ! এখনও কিউআর কোড পাঠিয়ে স্ক্যান করার জন্য বলছে...!’’

প্রাক্তন গোয়েন্দার ছেলে ও পুত্রবধূ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অনলাইন ব্যবসা শুরু করেন। অভিযোগ, সেই সূত্র ধরে এক সপ্তাহ আগে যোগাযোগ করে প্রতারকরা। সেনাবাহিনীর ক্যান্টিনে ব্যাগ সরবরাহের বরাতের টোপ দেয়। এরপর পেমেন্টের জন্য পাঠানো হয় QR কোড ৷ আস্থা অর্জনের জন্য সেনাবাহিনীর পোশাকে ভিডিও কল করে দুই প্রতারক ৷ একজন মেজর এবং আরেকজন গানম্যান পরিচয় দিয়ে ভিডিও কল করে ৷ বিশ্বাস অর্জনের জন্য নিজেদের আইকার্ডের ছবিও পাঠায় ৷ প্রাক্তন পুলিশকর্মীর অভিযোগ, প্রতারকদের পাঠানো কিউআর কোড স্ক্যান করতেই তাঁর পেনশন অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা গায়েব হয়ে যায় ৷

সাবধান! শুধু ওটিপি নয়, QR কোড ব্যবহার করেও হচ্ছে জালিয়াতি, ওত পেতে প্রতারকরা !
মানস দাশগুপ্তর পুত্রবধূ সোমা দাশগুপ্ত জানান, ‘‘লকডাউনে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বাধ্য হয়ে অনলাইনে কিছু কাজ শুরু করি। এমন হবে কে ভেবেছিল।’’

পর্ণশ্রী থানা ও সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন পুলিশকর্মী। কিন্তু এখনও প্রতারকদের খোঁজ মেলেনি। অতএব আরও সাবধান...ওত পেতে রয়েছে প্রতারকরা !

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget