এক্সপ্লোর

Bengaluru Airport Molestation Case: তল্লাশির নামে যৌন নিগ্রহ, বেঙ্গালুরু বিমানবন্দরে হেনস্থা কোরিয়ার তরুণীকে, গ্রেফতার গ্রাউন্ড স্টাফ

Korean Woman Assaulted in Bengaluru: সোমবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়া যাচ্ছিলেন ওই তরুণী।

বেঙ্গালুরু: বেঙ্গালুরু বিমানবন্দরে যৌন নির্যাতনের শিকার দক্ষিণ কোরিয়ার তরুণী। বিমানবন্দরের এক গ্রাউন্ড স্টাফের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তল্লাশির নামের অভিযুক্ত যৌন নিগ্রহ করেন বলে দাবি তাঁর। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Korean Woman Assaulted in Bengaluru)

সোমবার বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়া যাচ্ছিলেন ওই তরুণী। তিনি জানিয়েছেন, বিমানবন্দরে অভিবাসন প্রক্রিয়াও সব মিটে গিয়েছিল তাঁর। হঠাৎই আফান আহমেদ নামের ওই গ্রাউন্ড স্টাফ তাঁর তল্লাশি নিতে আসে। তাঁর ব্যাগপত্র থেকে ‘বিপিং সাউন্ড’ আসছে বলে জানায়। পার্সোনাল সিকিওরিটি চেক হবে বলে জানানো হয় তাঁকে। (Bengaluru Airport Molestation Case)

ওই তরুণীর বক্তব্য, “আমি চিন্তায় পড়ে যাই। নাশকতা সংক্রান্ত ঝামেলায় না ফেঁসে যাই, চিন্তা হচ্ছিল। তাই পার্সোনাল সিকিওরিটি চেকের জন্য রাজি হয়ে যাই। ওই যুবক পেশাদারিত্ব বজায় রেখেই কথা বলছিল। এমন ভাবে অভিযোগ করছিল, যাতে গুরুতর কিছু ঘটেছে মনে হতে শুরু করে আমার।”

ওই তরুণীর দাবি, “এর পর আমাকে পুরুষদের শৌচাগারে নিয়ে যায় আহমেদ। সেখানে আমাকে দুই পাশে হাত ছড়িয়ে ‘T’ পজিশনে দাঁড়াতে বলে ও। তল্লাশির নামে সেই সময় যৌন নিগ্রহ করে। বার বার আমার বক্ষ এবং যৌনাঙ্গ স্পর্শ করছিল। পিছন থেকে আমাকে আলিঙ্গনও করে ও। বুঝতে পারছিলাম অন্য়ায় হচ্ছে। নিরাপদে বেরিয়ে আসার জন্য নিজেকে শান্ত রেখেছিলাম আমি। এর পর বেরিয়ে আসি।”

ওই তরুণী জানিয়েছেন, শৌচাগার থেকে বেরিয়ে বিমানবন্দরের কর্মীদের বিষয়টি জানান তিনি। তাঁদের সহযোগিতায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের কর্মীরা তাঁকে থানায় যেতে সাহায্য় করেন এবং বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরাও পূর্ণ সহযোগিতা করেন বলে জানিয়েছেন তিনি। 

গোটা অভিজ্ঞতা স্মরণ করে এখনও কেঁপে উঠছেন ওই তরুণী। কিন্তু এর জন্য ভারতকে দুষছেন না তিনি। তিনি জানিয়েছেন, এই একটি ঘটনা দিয়ে গোটা দেশকে বিচার করা যায় না। কিন্তু বিমানবন্দরের মতো জায়গায় এমন ঘটনা ঘটলে, বিদেশি নাগরিকরা কী করে নিরাপদ বোধ করবেন, প্রশ্ন তোলেন তিনি।

ওই তরুণীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর, ২০ মিনিটের মধ্যেই আহমেদকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। ধৃত আহমেদ এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড অ্যান্ড কার্গো পরিষেবা বিভাগে কর্মরত ছিল। তাকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যেই।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget