এক্সপ্লোর

Child Abuse Case: টাকা চুরির অপবাদ দিয়েছিল প্রতিবেশী, দুই মেয়েকে উল্টো করে ঝুলিয়ে শাস্তি, বেঘোরে মৃত্যু একজনের, গ্রেফতার বাবা

Maharashtra News: মহারাষ্ট্রের সাংলী জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে।

মুম্বই: টাকা চুরির অপবাদ দিয়েছিল প্রতিবেশী। সেই নিয়ে দুই মেয়েকে শাস্তি দিতে গিয়ে, একজনকে প্রাণেই মেরে ফেলল বাবা। রাতভর উল্টো করে ঝুলিয়ে রাখায় একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে আর এক জন। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। (Maharashtra News)

মহারাষ্ট্রের সাংলী জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। দাদু ওরফে নানা ইয়ামগর নামের ৩৫ বছর বয়সি এক কৃষকের বিরুদ্ধে দুই মেয়েকে মেরে ফেলার অভিযোগ। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের তরফে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। বিষয়টি সামনে আসতেই উত্তেজনা ছড়িয়েছে। (Child Abuse Case)

জানা গিয়েছে, নানার দুই মেয়ে, ন’বছর বয়সি সানিকা এবং ১১ বছর বয়সি অনুজা। বাড়িতে ঢুকে তারা টাকা চুরি করেছে বলে সম্প্রতি অভিযোগ জানান এক প্রতিবেশী। সেই নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়াও হয়। এর পরই সমস্ত রাগ দুই মেয়ের উপর গিয়ে পড়ে। বুধবার বিকেলের দিকে দুই মেয়ের হাত-পা বেঁধে দেয় সে। টিনের চালের বাড়িতেই, লোহার আংটায় উল্টো করে ঝুলিয়ে দেয়।

ঘটনার সময় বাড়িতেই ছিলেন নানার বাবা এবং স্ত্রী। বাধা দিতে গেলে তাঁদেরও হুমকি দেয় নানা। রাতভর ওই অবস্থায় ঝুলেছিল মেয়ে দু’টি। কান্নাকাটি করলেও, জল চাইলেও কেউ এগিয়ে যায়নি। সেই অবস্থায় ১২ ঘণ্টা কেটে যায়। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ কোনও সাড়াশব্দ না পেয়ে নানার বাবা মেয়ে দু’টিকে মেঝেয় নামিয়ে আনেন। 

কিন্তু তাতেও মেয়ে দু’টির জ্ঞান ফেরেনি। তড়িঘড়ি নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে সানিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অনুজার শরীরে প্রাণ থাকলেও, অবস্থা ছিল গুরুতর। পরবর্তীতে সে-ই চিকিৎসকদের গোটা ঘটনা জানায়। তাতেই খবর যায় থানায়। জানা যায়, চুপিসাড়ে সানিকার সৎকার করে দিতে চেয়েছিল নানা। ধারাল অস্ত্র হাতে নিয়ে নিজের বাবাকেও সে হুমকি দেয় বলে অভিযোগ। 

তবে শেষ পর্যন্ত পুলিশ পৌঁছে যায়। সানিকার দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। গ্রেফতার করা হয় নানাকে। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন) এবং ১০৯ (খুনের চেষ্টা) ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। পুলিশ আধিকারিক বিপুল পাটিল বলেন, “অভিযুক্ত পেশায় কৃষক। ওকে হেফাজতে চাইছি আমরা। মেয়ে দু’টিকে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল। একজন মারা গিয়েছে। অন্যজন আপাতত স্থিতিশীল।” নানার মোট পাঁচ সন্তান, চার মেয়ে, এক ছেলে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget