এক্সপ্লোর

Mumbai Security Guards Attacked: ধর্ম জিজ্ঞেস করেই ধারাল অস্ত্র দিয়ে কোপ, পহেলগাঁওয়ের কায়দায় হামলা মুম্বইয়ে? ধৃত আমেরিকা ফেরত যুবক

Naya Nagar Attack: পহেলগাঁওয়ের কায়দায় হামলা মুম্বইয়ে? দুই নিরাপত্তারক্ষীকে কোপানোর অভিযোগ। ধৃত আমেরিকা ফেরত যুবক।

নয়াদিল্লি: পহেলগাঁওয়ের কায়দায় হামলা বাণিজ্যনগরী মুম্বইয়ে। আমেরিকা ফেরত যুবক কোপালেন দু’জনকে। দুই নিরাপত্তারক্ষীকে কোপানো হয়েছে। কোপানোর আগে তাঁদের ধর্ম জিজ্ঞেস করা হয় বলে অভিযোগ। তাঁদের ‘কলমা’ পড়ে দেখাতে বলা হয় বলেও দাবি। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। (Naya Nagar Attack)

মুম্বইয়ের নয়া নগর থেকে এই ঘটনা সামনে এসেছে। অভিযুক্ত যুবককে ৩১ বছর বয়সি জইব জুবের আনসারি বলে চিহ্নিত করা গিয়েছে। জখম দুই নিরাপত্তারক্ষীর নাম, রাজকুমার মিশ্র এবং সুব্রত সেন। Wockhardt হাসপাতালের পিছনে একটি নির্মীয়মান বিল্ডিংয়ে মোতায়েন ছিলেন তাঁরা। সোমবার ভোর ৪টে নাগাদ এই ঘটনা ঘটে বলে খবর। (Mumbai Security Guards Attacked)

আরও পড়ুন: রেললাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা? তীব্র বিস্ফোরণে কাঁপল চারিদিক, উদ্ধার বিস্ফোরক, ছিন্নভিন্ন হয়ে যাওয়া দেহ

‘কলমা’ পড়তে না পারাতেই অভিযুক্ত দুই নিরাপত্তারক্ষীকে কোপায় বলে অভিযোগ। দুই নিরাপত্তারক্ষী প্রাণে বেঁচে গেলেও, তাঁদের আঘাত গুরুতর। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, নিজেই কোনও রকমে হাসপাতালে পৌঁছন রাজকুমার। নয়াব শেখ নামের এক ব্যক্তি সুব্রতকে উদ্ধার করেন। ওই এলাকাতেই বসবাস নয়াবের। কাজ থেকে বাড়ি ফেরার সময় সুব্রতকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। প্রথমে সুব্রতকে থানায় নিয়ে যান তিনি, সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজকুমারের পেটে আঘাত করা হয়। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

ঘটনার প্রায় ঘণ্টা দেড়েকের মধ্য়ে অভিযুক্ত জুবেরকে গ্রেফতার করে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাকে। নয়া নগর থানায় প্রথমে নিয়ে যাওয়া হয় তাকে। খুনের চেষ্টা এবং দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতায় ইন্ধন জোগানোর মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। আদালতে পেশ করা হলে ৪ মে পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে তার। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা তদন্ত শুরু করেছে। ভুয়ো খবর নিয়েও সতর্ক করা হয়েছে সকলকে। 

আরও পড়ুন: ‘বিজেপি-র এজেন্ট’ বললেন অখিলেশ যাদব, উত্তরপ্রদেশের ‘দবং’ IPS অজয় পাল শর্মাকে ঘিরে এত বিতর্ক কেন?

ধৃত জুবেরের মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে এই মুহূর্তে। হাতে লেখা কিছু নোটও উদ্ধার হয়েছে জুবেরের বাড়ি থেকে। জানা গিয়েছে, জঙ্গি সংগঠন ISIS-এ যোগ দেওয়ার ইচ্ছে ছিল জুবেরের। তার লেখা নোটে ‘জেহাদ’, ‘গাজা’র উল্লেখ মিলেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিজ্ঞান বিভাগে স্নাতক জুবের বেশ কয়েক বছর আমেরিকায় ছিলেন। সেখানে চাকরি না পেয়ে ২০১৯ সালে ভারতে ফিরে আসেন। মীরা রোডে একাই থাকত সে, কেমিস্ট্রি পড়াত। ইন্টারনেটের দৌলতেই সে চরমপন্থার দিকে ঝোঁকে বলে অনুমান করছেন তদন্তকারীরা। কোনও সংগঠন বা কোনও হ্যান্ডলারের সঙ্গে তার যোগাযোগ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। তবে সে একাই হামলা চালিয়েছে বলে খবর। রাস্তা জানার নাম করে দুই নিরাপত্তারক্ষীর দিকে এগিয়ে যায় সে। তার পরই ধারাল অস্ত্র দিয়ে কোপ বসায়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget