এক্সপ্লোর

Pune Woman Assaulted: মহারাষ্ট্রে বাসের মধ্যে তরুণীকে ধর্ষণ, থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে, ভাঙচুর চালালেন স্থানীয়রা

Maharashtra News: সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি।

পুণে: নারী নির্যাতনের ফের এক নক্ক্যারজনক ঘটনা। এবার মহারাষ্ট্রের পুণে থেকে নারকীয় অপরাধের ঘটনা সামনে এল। সেখানে বাসের মধ্যে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। থানা থেকে মাত্র ১০০ মিটার দূরে এই অপরাধ ঘটানো হয়েছে বলে খবর। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি। (Pune Woman Assaulted)

পুণের ব্যস্ত এলাকা, Swargate বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে সেখানে বাসের মধ্যে ২৬ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভোর ৫টা বেজে ৪৫ মিনিট থেকে ৬টা থেকে ৩০ মিনিটের মধ্যে অপরাধ ঘটানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Maharashtra News)

জানা গিয়েছে, পরিচারিকার কাজ করেন ওই তরুণী। এদিন সকালে সাতারা জেলার ফলটনে, গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ওই বাসস্ট্যান্ডে তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময়ই তাঁর উপর অত্যাচার চালানো হয়। সিসিটিভি ফুটেজ দেখে দত্তাত্রেয় রামদাস নামের একজনকে শনাক্ত করেছে পুলিশ। কিন্তু এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এই ঘটনায়। 

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাসস্ট্যান্ডে ওই তরুণীর সঙ্গে কথা বলছে রামদাস। তরুণীর দাবি, রামদাস তাঁকে 'দিদি' বলেই ডাকে প্রথমে। কোথায় যাবেন জাবতে চান। তিনি গন্তব্যস্থান জানালে, বাসে উঠে পড়তে বলেন। বাসের মধ্যে আলো জ্বলছিল না। প্রথমে ইতস্তত করেন নির্যাতিতা। রামদাস তাঁকে জানান, অন্য যাত্রীরা ঘুমাচ্ছেন বলে আলো জ্বালানো হয়নি। এর পর ওই তরুণী বাসে উঠতেই তাঁকে চেপে ধরে রামদাস। দরজা বন্ধ করে দিয়ে তাঁকে ধর্ষণ করে।

এর পর অন্য একটি বাসে ওঠেন ওই তরুণী। সেখানে এক বান্ধবীকে দেখতে পান। সব কথা খুলে বলেন নির্যাতিতা। বান্ধবীর কথাতেই শেষ পর্যন্ত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সঙ্গে সঙ্গেই অভিযোগ দায়ের করে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহের প্রস্তুতি শুরু হয়। পুলিশের তরফে বিশেষ টিম গঠন করা হয়েছে। পুলিশ কুকুর দিয়ে চলছে। ৩৬ বছর বয়সি দত্তাত্রেয় ঘটনার পর থেকেই বেপাত্তা বলে জানা গিয়েছে। আগে থেকে পুলিশের খাতায় নামও রয়েছে তার। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget