এক্সপ্লোর

বেআইনিভাবে ৫০ লক্ষ টাকা রাখার অভিযোগ! কলকাতায় গ্রেফতার বিহারের বাসিন্দা

ধৃতের বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কলকাতা পুলিশের গোয়েন্দারা বিভিন্ন জায়গা থেকে গত একমাসে এই নিয়ে মোট এক কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছেন৷ ধৃত পবনের সঙ্গে আর কারোর যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা ৷

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: খাস কলকাতায় উদ্ধার ৫০ লক্ষ টাকা ৷ বেআইনিভাবে ওই বিপুল পরিমাণ টাকা রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে ৷ ধৃতের নাম পবন যাদব ৷ পুলিশ সূত্রের খবর, পোস্তায় রবীন্দ্র সরণি এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ বিহারের বাসিন্দা পবন ৫০ লক্ষ টাকা কি কারণে নিয়ে এসেছিল শহরে, কাকে দেওয়ার কথা ছিল কোনও সদুত্তর দিতে না পারায় পুলিশ তাকে গ্রেফতার করে ৷ ধৃতের বিরুদ্ধে পোস্তা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে| কলকাতা পুলিশের গোয়েন্দারা বিভিন্ন জায়গা থেকে গত একমাসে এই নিয়ে মোট এক কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছেন৷ ধৃত পবনের সঙ্গে আর কারোর যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে গোয়েন্দারা ৷

গোয়েন্দাদের দাবি, পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে দু’হাজার টাকার নোট ও পাঁচশো টাকার নোটে রয়েছে | নীল চেক শার্ট পরে শান্ত চেহারার পবন কোথা থেকে এই বিপুল পরিমাণ পেল সেদিকে খতিয়ে দেখা হচ্ছে ৷ পোস্তা এলাকায় একটি নাম করা হাসপাতালের সামনে তাকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের ৷ সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ আধিকারিকরা ৷ উদ্ধার হয় বিপুল পরিমানে কড়কড়ে পাঁচশো ও দু’হাজার টাকার নোট ৷ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা উদ্ধার হয় ধৃতের কাছ থেকে৷ তদন্তকারীদের কাছে পবন দফায় দফায় জিজ্ঞাসাপর্বে ওই বিপুল টাকার উৎস সম্পর্কে কোনও সদর্থক উত্তর দিতে পারেনি ৷ এরপরই তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা ৷ ধৃতকে আদালতে পেশের পর জেরা করে জানার চেষ্টা করা হবে এই টাকার উৎস কোথায় | কোথা থেকে কার থেকে সে এই বিপুল টাকা পেল? পোস্তায় অন্য কাউকে ওই টাকা দেওয়ার কথা ছিল? এই বিপুল টাকা কোনো বেআইনি কাজে ব্যবহারের উদ্দেশ্য ছিল? খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকররা ৷

কলকাতা পুলিশ শহরের এন্ট্রি,এক্সিট পয়েন্ট-সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অতিরিক্ত নজরদারি রাখছে৷ পোস্তা, বড়বাজার, বৌবাজার বা পোর্ট এলাকায় ঘন জনবসতিপূর্ণ এলাকায় জাল নোটের কারবারের উপর রাশ টানতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন৷ তাই অসামাজিক বা বেআইনি কারবার রুখতে তৎপর গোয়েন্দারা | শহরে অস্ত্র কারবার বা জাল নোট চক্র উপর অতিরিক্ত নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা ৷

সেরা শিরোনাম

Crime News: সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
সরকারি হাসপাতালের মেঝেয় শুয়ে রোগী, চাদর সরিয়ে নিগ্রহ, ভয়ঙ্কর ঘটনা, ধরা পড়ল সিসিটিভিতে
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Crime News : স্ত্রী-শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির ৭ জনকে খুনের অভিযোগ ; '১৫-২০ দিন ধরে বিভিন্ন জায়গায় ফেলা হয় মৃতদেহ' !
স্ত্রী-শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির ৭ জনকে খুনের অভিযোগ ; '১৫-২০ দিন ধরে বিভিন্ন জায়গায় ফেলা হয় মৃতদেহ' !

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget