এক্সপ্লোর

Assam News: মানসিক ভারসাম্যহীন মহিলাকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ, কাঠগড়ায় দুই কনস্টেবল, জেলের কোয়ার্টারেই ঘটানো হল অপরাধ

Sribhumi Jail: অসমের শ্রীভূমি জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে।

গুয়াহাটি: জেলে মানসিক ভরসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ। অসমে গ্রেফতার জেলে কর্মরত দুই কনস্টেবল। জেলপ্রাঙ্গনে সরকারি কোয়ার্টারে নিয়ে গিয়ে মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। (Assam News)

অসমের শ্রীভূমি জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, নির্যাতিতার বয়স কম। তিনি মানসিক ভারসাম্যহীন। ঘরবাড়ি কিছুই নেই তাঁর। পরিবার কোথায়, তাও জানা নেই কারও। তাঁকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই। আর ওই মহিলাকেই জেলের ভিতর টেনে এনে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। (Sribhumi Jail)

দুই অভিযুক্তকে ৪৫ বছর বয়সি হরেশ্বর কলিতা এবং ৫০ বছর বয়সি গজেন্দ্র কলিতা বলে শনাক্ত করা গিয়েছে। প্রথম জনের বাড়ি অসমেরই পাঞ্জাবাড়িতে, দ্বিতীয় জনের বরাগাঁওয়ে। দু’টি এলাকাই গুয়াহাটির মধ্যে পড়ে। শ্রীভূমি জেলা কারাগারে কনস্টেবল হিসেবে মোতায়েন ছিলেন তাঁরা। 

শুক্র-শনিবার গভীর রাতে ওই দু’জন মিলে অপরাধ ঘটান বলে জানা গিয়েছে। অভিযোগ, রাত ১.৩০টা নাগাদ ওই মানসিক ভারসাম্যহীন, ভবঘুরে মহিলাকে টেনে আনেন তাঁরা। জেলের কোয়ার্টারে নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করেন। জেলেরই টহলদাররাই অভিযুক্তদের হাতেনাতে ধরে ফেলেন বলে জানা যাচ্ছে। রাতে পাহারা দিতে বেরোলেই ওই দু’জনের কুকীর্তি ধরা পড়ে যায়। বাকিদের খবর দেওয়া হলে, হেফাজতে নেওয়া হয় অভিযুক্তদের। 

পুলিশের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘দুই জনকেই গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে এই ঘটনায়। নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের পর্যাবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। রাতে রাস্তায় একাই ছিলেন তিনি। সেই সময় সুযোগ নেন অভিযুক্তরা।’  শীঘ্রই অভিযুক্তদের আদালতে তোলা হবে। দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা।

দেশের উত্তর-পূর্বের সংবাদমাধ্যম North East Now জানিয়েছে, ওই মহিলার ডাক্তারি পরীক্ষা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই কনস্টেবলকে। শ্রীভূমি জেলেই রয়েছে তারা। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা দুই কনস্টেবলের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, "আমাদের রক্ষা করার কথা যাঁদের, তাঁরাই অপরাধ ঘটাচ্ছেন।" অতিরিক্ত SP কলিতা জানিয়েছেন, রাতেই জেলের নিরাপত্তারক্ষীরা খবর দেন সকলকে। ইনস্পেক্টর দেবানন্দ দত্ত এবং সাব ইনস্পেক্টর রানা দেব ঘটনাস্থলে পৌঁছন সঙ্গে সঙ্গে। ওই মহিলার উপর অত্যাচার চালানো হয়েছে বোঝা যায়। অভিযুক্তদের ধরে থানায় আনা হয়। আনা হয় নির্যাতিতাকেও। সেখান থেকে হাসপাতালে পাঠানো হয় নির্যাতিতা। গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget