এক্সপ্লোর

Minakshi Mukherjee: RG করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলাতেই তলব, মীনাক্ষীকে জিজ্ঞাসাবাদ করছে CBI

RG Kar Case: আজ সকাল ১১টায় সিজিও-তে যাবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক।

কলকাতা: মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে এবার ডাক পড়ল DYFI নেত্রী মীনাক্ষীর। সেই মতো সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে গেলেন DYFI-এর রাজ্য সম্পাদক। ৯ অগাস্ট আর জি কর হাসপাতাল থেকে চিকিৎসকের দেহ বার করার সময়, শববাহী গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়।কেন্দ্রীয় এজেন্সির দাবি, ছবিতে মীনাক্ষীকে দেখা যায়। সেই সূত্রেই DYFI নেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করতে চায় CBI. (Minakshi Mukherjee)

এদিন সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান মীনাক্ষী। সংবাদমাধ্যমে তিনি বলেন, "আমরা নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। তাড়াতাড়ি শাস্তি হয় যাতে, তার জন্যই এসেছি। পুলিশ জোর করে বের করছিল। আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। নির্যাতিতার দোষীরা শাস্তি পাক। আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না। আমরা নির্যাতিতার দোষীদের শাস্তি চাইছি। প্রশাসন এবং প্রশাসনের কর্তারা যাঁদের শাস্তি দিতে চাইছেন এবং যাঁরা যুক্ত আছেন, সেখানে আমরা যা জানি, তা দিয়ে সাহায্য করব।" কয়েকদিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়। সেই সময় CBI-এর দফতরে যেতে পারেননি মীনাক্ষী। আজ হাজির হন শেষমেশ। জিজ্ঞাসাবাদের পর সাংবাদিক বৈঠক করার কথাও রয়েছে তাঁর।(RG Kar Case)

গত ২৪ অগাস্ট যখন 'রাতদখল' চলছে, সেই সময় আর জি কর হাসপাতালে ধুন্ধুমার বাধে। বাইরে থেকে দুষ্কৃতীরা ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। ওই সময়ও ঘটনাস্থলে মীনাক্ষীর নেতৃত্বে ঘটনাস্থলে অবস্থান করছিল DYFI. আর জি কর হাসপাতালে তাণ্ডব নিয়ে ভিন্ন সুর রয়েছে তৃণমূলের অন্দরে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাম-রাম একসঙ্গে মিলে এই ঘটনা ঘটিয়েছে। যদিও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সোশাল মিডিয়ায় যা লেখেন, সেখানে না বাম, না বিজেপি। কাউকে সরাসরি দায়ী করেননি তিনি। উল্টে রাজনৈতিক রং না দেখে হামলাকারীদের বিরুদ্ধে ব্য়বস্থা নিতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দেন।

উল্লেখযোগ্য ভাবে অভিষেকের সেই মন্তব্যে সমর্থন জানান তৃণমূল সাংসদ শান্তনু সেন। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস যদিও ভাঙচুরের ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তোলে। তৃণমূলের দুষ্কৃতীরাই হামলা চালায়, প্রমাণ লোপাটের চেষ্টা চালায় বলে দাবি করে তারা। সেই নিয়ে বাকযুদ্ধ চরমে ওঠে।

মীনাক্ষীকে ডেকে পাঠানোর আগে, ঘটনাচক্রে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন DYFI নেতা কলতান দাশগুপ্ত। আর জি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের উপর হামলা নিয়ে একটি অডিও রেকর্ডিং ভাইরাল হয়। যে দুই ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায় অডিও রেকর্ডিংয়ে, তাঁদের মধ্যে একজন কলতান বলে দাবি করে পুলিশ। সেই মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে।

আরও পড়ুন: Parambrata Chatterjee: 'মন্দের ভাল ভেবে ভোট দিয়েছেন মানুষ, টেকেন ফর গ্রান্টেড করে ফেলবেন না', আর জি কর নিয়ে শাসকদলের উদ্দেশে পরমব্রত

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget