এক্সপ্লোর

‘যেখানে ওর জায়গা সেখানে পাঠিয়েছি’ : ৮ মাসের সন্তানকে খুন করে সাফাই মায়ের, ‘ও ছিল ছাগল’

মধ্যপ্রদেশের ভোপালের অশোক নগর নৃশংস ঘটনা। সদ্যোজাত সন্তানকে ছুরির কোপ মেরে খুন করলেন এক মহিলা। তারপর রক্তাক্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন তিনি। তাঁর সাফাই, ও ছিল একটা ছাগল, তাই ওর যেখানে থাকার সেখানে পাঠিয়ে দিয়েছি।

ভোপাল:   মধ্যপ্রদেশের ভোপালের অশোক নগর নৃশংস ঘটনা। সদ্যোজাত সন্তানকে ছুরির কোপ মেরে খুন করলেন এক মহিলা। তারপর রক্তাক্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন তিনি। তাঁর সাফাই, ও ছিল একটা ছাগল, তাই ওর যেখানে থাকার সেখানে পাঠিয়ে দিয়েছি। এরপর পুরো ঘটনা পুলিশের কাছে গিয়ে জানান অভিযুক্তর বাবা। ঘটনার কথা জানার পর পুলিশ রশমি লোধি নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে। রশমি চুরারু গ্রামের বাসিন্দা। তাঁর বাড়ির সদস্যরা জানিয়েছেন, গত শনিবার বিকেলে সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরোন। এর কয়ের ঘণ্টা পর তিনি বাড়িতে ফিরে আসেন। তখন তাঁর সন্তানের শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল। রক্তাক্ত ছেলেকে কোলে নিয়েই ওই মহিলা বলছিলেন, ও একটা ছাগল ছিল। ওর যেখানে থাকার কথা আমি সেখানে ওকে পাঠিয়ে দিয়েছি। পুলিশ জানিয়েছে, রশমির পরিবার প্রথমে অপরাধের ঘটনা চাপা দিয়ে চেয়েছিল। অভিযুক্তের মা আট মাসের ওই শিশুকে চাদর দিয়ে জড়িয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে, শিশুটি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। এরপর রবিবার সকালে রশমির বাবা পুরো ঘটনা পুলিশকে জানান। পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে। শিশুটিকে যে হাতিয়ার ব্যবহার করে খুন করা হয়েছে, তা উদ্ধার করা হয়েছে। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই মহিলা তাঁর সন্তানকে হাইওয়েতে শুইয়ে ছুরির কোপ মারেন। শিশুটির গলায় একাধিক আঘাত ছিল। অভিযুক্ত রশমি মানসিকভাবে অসুস্থ বলে সন্দেহ। তাঁর মানসিক অবস্থার পর্যালোচনার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অভাবনীয় নৃশংস  ঘটনায় শিউরে উঠেছেন  স্থানীয় বাসিন্দারা। তাঁরা ভেবেই খেই পাচ্ছেন না, কেন এই নির্মম হত্যাকাণ্ড? নিজের সন্তানকে কীভাবে খুন করতে পারলেন তার গর্ভধারিণী?   স্থানীয়দের কারুর কারুর অভিযোগ, ওই শিশুটিকে বলি দিয়েছেন তাঁর মা। আপাতত পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। সেই তদন্ত থেকেই জানা যাবে, কেন এই ঘটনা ঘটল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget