এক্সপ্লোর

Dalit Girl Assaulted: উত্তরপ্রদেশে দলিত কন্যাকে গণধর্ষণ, দিনে-দুপুরে অপরাধ ঘটিয়ে চম্পট ৫, এখনও পর্যন্ত গ্রেফতার ৪

Uttar Pradesh Dalit Girl Assaulted: উত্তরপ্রদেশের লখনউয়ের বনতারায় এই ঘটনা ঘটেছে।

লখনউ: দেশে নারী নির্যাতনের ঘটনায় কমতি নেই কোনও। এবার উত্তরপ্রদেশে নাবালিকা, দলিত কন্যাকে গণধর্ষণের অভিযোগ সামনে এল। পাঁচজন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। (Dalit Girl Assaulted)

উত্তরপ্রদেশের লখনউয়ের বনতারায় এই ঘটনা ঘটেছে। ১৭ বছরের ওই কিশোরী একাদশ শ্রেণির ছাত্রী। জানা গিয়েছে, শনিবার দুপুর ১২টা নাগাদ ওই কিশোরী নিজের এক সহপাঠীর সঙ্গে মোটর সাইকেলে চেপে দিদির বাড়ি যাচ্ছিল। অসুস্থ দিদিকে দেখতে যাচ্ছিল মেয়েটি। ওই সহপাঠী যাচ্ছিল তাকে পৌঁছে দিতে। সেই সময় রাস্তায় একটি আমবাগানের কাছে রাস্তা আটকায় পাঁচ দুষ্কৃতী। (Uttar Pradesh Dalit Girl Assaulted)

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে কৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বিকাশকুমার পান্ডে জানিয়েছেন, মোটর সাইকেলের চালককে প্রথমে নামিয়ে আনে দুষ্কৃতীরা। তাকে বেধড়ক মারধর করা হয়। এর পর পাঁচ জন মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। 

ACP বিকাশ বলেন, “মেয়েটিকে এবং তার পরিচিতকে আটকানো হয় আমবাগানের কাছে। সেখানে একটি পেট্রোল পাম্পও ছিল। মার খেয়ে মেয়েটির সহপাঠী পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এর পর মেয়েটিকে একে একে ধর্ষণ করা হয়। চিৎকার যাতে শোনা না যায়, মুখ চেপে রাখা হয় মেয়েটির। কাউকে কিছু বললে মেয়েটিকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। ধর্ষণের পর মেয়েটিকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিশ সূত্রে খবর, অত্যাচারের পর ফোনে নিজের জামাইবাবুকে গোটা ঘটনা খুলে বলে মেয়েটি।  মেয়েটির জামাইবাবুই থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো FIR দায়ের করে পুলিশ, শুরু হয় তদন্ত। ACP বিকাশ জানিয়েছেন, একাধিক টিম গঠন করে শুরু হয় তল্লাশি। দুই সন্দেহভাজনের নাম জানা গিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তাদের গ্রেফতার করা সম্ভব হয়। মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। 

শনিবার গভীর রাতে পুলিশ জানতে পারে, হারনোই স্টেশনের কাছে সন্দেহভাজনদের কয়েকজন রয়েছে। সেই মতো নাকা তল্লাশি শুরু হয়। পুলিশকে দেখে অভিযুক্তরা মোটর সাইকেলে চেপে পালানোর চেষ্টা করে। এতে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এক জনের পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। আহত যুবককে ললিত কাশ্যপ বলে চিহ্নিত করা গিয়েছে। হাসপাতালে চিকিৎসার জন্যও নিয়ে যাওয়া হয় তাকে। ধৃতদের কাছ থেকে একটি ৩১৫ পিস্তলও উদ্ধার করা হয়েছে। আর একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের হয়েছে পকসো আইনেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget