এক্সপ্লোর

Surat News: গুজরাতে মহিলাকে গণধর্ষণ স্বামী ও তার বন্ধুদের, হাত-পা বেঁধে ফেলে দেওয়া হল তাপ্তি নদীতে

Woman Assaulted by Husband and Friends: গুজরাতের সুরত থেকে এই ভয়ঙ্কর ঘটনা সামনে এল।

সুরত: নিজের বাড়িতে স্বামী ও তার বন্ধুদের হাতে গণধর্ষণের শিকার মহিলা। গণধর্ষণের পর মহিলাকে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। তাপ্তি নদীতে ফেলে দেওয়া হয় তাঁকে। কোনও রকমে প্রাণে গিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। (Surat News)

গুজরাতের সুরত থেকে এই ভয়ঙ্কর ঘটনা সামনে এল। এই ঘটনায় মূল অভিযুক্তকে ৩৫ বছর বয়সি গণেশ রাজপুত নামে শনাক্ত করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, অতি সম্প্রতিই জেল থেকে মুক্তি পায় গণেশ। এক বন্ধুকে বাড়িতে ডেকে এনে নিজের স্ত্রীর উপর এই নৃশংস অত্যাচার চালিয়েছে সে-ই। (Woman Assaulted by Husband and Friends)

গত ২৪ জুলাই স্ত্রীর উপর চড়াও হয় গণেশ। তার অনুপস্থিতিতে স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছে বলে সন্দেহ জন্মেছিল তার মনে। রাগ মেটাতে লাঠি, হাতুড়ি নিয়ে প্রথমে স্ত্রীকে বেধড়ক মারধর করে সে। পরের দিন, অর্থাৎ ২৫ জুলাই, ২২ বছর বয়সি মহেশ ওরফে প্রিন্স কুমার নামের এক যুবককে সঙ্গে নিয়ে স্ত্রীকে অপহরণ করে। 

এর পর দীনদয়াল নগরের একটি ভাড়াবাড়িতে স্ত্রীকে নিয়ে ওঠে গণেশ ও তার বন্ধু। সেখানে দু’জনে মিলে মহিলার উপর অত্যাচার চালায়। এক এক করে ধর্ষণ করা হয় মহিলাকে। মহিলার মাথাতেও আঘাত করা হয় পাইপ দিয়ে। সেখানেই থামেনি গণেশ। ২৯ বছর বয়সি বিজয় ওরফে কাচিয়ো ঈশ্বরভাই রাঠৌর এবং ৩৯ বছর বয়সি আপ্পা জগন্নাথ বাঘমারে নামের আরও দুই সহযোগীকে ওই ভাড়াবাড়িতে ডাকে গণেশ। 

গুরুতর আহত ওই মহিলাকে চারজন মিলে অটো রিকশায় তোলে। সেখান থেকে তাপ্তি নদী সংলগ্ন একটি জলের ট্যাঙ্কের কাছে পৌঁছয় তারা। সেখানে শক্ত করে মহিলার হাত-পা বাঁধা হয়। সেই অবস্থায় তাপ্তি নদীতে ফেলে দেওয়া হয়। কিন্তু কোনও রকমে জলে ভেসে থাকতে সফল হন ওই মহিলা। নদী থেকে বেঁচে ফিরেই কাপোদারা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। 

অভিযোগ পেয়েই গণধর্ষণের মামলা দায়ের করে পুলিশ। আলাদা আলাদা টিম গঠন করা হয়। তল্লাশি চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই চারজনকে গ্রেফতার করে আনে পুলিশ। গণধর্ষণ, খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত গণেশ পেশায় গাড়িচালক। আসলে তামিলনাড়ুর শৈলেমের বাসিন্দা সে। সুরতে আগে থেকেই তার নামে ২৬টি গুরুতর অপরাধমূলক মামলা দায়ের হয়ে রয়েছে।

বাকিদের মধ্যে মহেশ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। বিজয় গুজরাতেরই বাসিন্দা। পেশায় গাড়ির টেকনিশিয়ান। আপ্পা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের অটো রিকশা চালক। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন মহিলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget