এক্সপ্লোর

খিদিরপুরে সিজিআর রোডে বাইকে তুলে ‘অপহরণের চেষ্টা’, পুলিশের তৎপরতায় উদ্ধার তরুণী, গ্রেফতার অভিযুক্ত

খিদিরপুরের সিজিআর রোডে তরুণীকে ‘অপহরণের চেষ্টা’।পুলিশের তৎপরতায় উদ্ধার তরুণী, গ্রেফতার অভিযুক্ত।

কলকাতা: খিদিরপুরের সিজিআর রোডে তরুণীকে ‘অপহরণের চেষ্টা’।পুলিশের তৎপরতায় উদ্ধার তরুণী, গ্রেফতার অভিযুক্ত।বাবার পরিচিত বলে তরুণীকে বাইকে তোলে অভিযুক্ত।অভিযুক্তের বাইকে ওঠার পরেই তরুণীর সন্দেহ হয়। নাকা চেকিংয়ের সময় পুলিশ আটকাতেই অভিযোগ করেন তিনি।তরুণীর অভিযোগ পেয়েই গ্রেফতার অভিযুক্ত। জানা গেছে, আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফিদিরপুরের  ফ্যান্সি মার্কেটের সামনে বাড়ি ফেরার জন্য অটো ধরার অপেক্ষা করছিলেন। এক যুবক তাঁকে বেশ কিছুক্ষণ ধরে অনুসরণ করছিল। সে এগিয়ে এসে তরুণীকে বলে, তাঁর বাবা তাকে পাঠিয়েছে। সে তরুণীকে বাড়িতে ছেড়ে দেবে। এভাবে বিশ্বাস অর্জন করে অভিযুক্ত তরুণীকে বাইকে তোলে। এরপর প্রচণ্ড দ্রুতগতিতে এগোতে থাকে। রাস্তায় পুলিশ নাকা চেকিং করছিল। দ্রুত গতিতে বাইকটি এগিয়ে আসতে দেখেন পুলিশ কর্মীরা। বাইকে বিনা হেলমেটে তরুণীকে বসে থাকতে দেখেন তাঁরা। পুলিশ গাড়িটি আটকে জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্তের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়।  তরুণী পুলিশের কাছে কাঁদতে শুরু করেন। সন্দেহ হওয়ায় পুলিশ দুজনকেই থানায় নিয়ে যায়।  পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, ওই যুবক কোনওভাবেই ওই তরুণী বা তাঁর পরিবারের কারুর পরিচিত ছিল না। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে তোলা হবে। এর পিছনে আরও কোনও কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছেন পশ্চিম বন্দর থানার আধিকারিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget