এক্সপ্লোর

Calcutta High court: নিখোঁজ ১ কংগ্রেস প্রার্থী, তাঁকে অপহরণ করা হয় বলে দাবি জানিয়ে হাইকোর্টে কংগ্রেস

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই বেনজির হিংসার ঘটনা ঘটেছে বাংলায়। শুধু মনোনয়ন পর্বেই রাজ্যে প্রাণ গেছে ১০ জনের! এবার শুরু হয়েছে ভোটের প্রচার, ভোটদান এবং ভোটগণনার পর্ব এখনও বাকি!

সৌভিক মজুমদার, করুণাময় সিংহ ও কৃষনেনদু অধিকারী, কলকাতা: মনোনয়নের পর থেকেই ক্রমাগত আসছে হুমকি-হুঁশিয়ারি! এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন মালদার মানিকচকের মোট ১৭ জন কংগ্রেস প্রার্থী। মামলা গ্রহণ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার এই শুনানির সম্ভাবনা হওয়ার কথা রয়েছে।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই বেনজির হিংসার ঘটনা ঘটেছে বাংলায়। শুধু মনোনয়ন পর্বেই রাজ্যে প্রাণ গেছে ১০ জনের! এবার শুরু হয়েছে ভোটের প্রচার, ভোটদান এবং ভোটগণনার পর্ব এখনও বাকি! এই প্রেক্ষাপটে নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন মালদার মানিকচকের ১৭ জন কংগ্রেস প্রার্থী! 

তাঁদের মধ্যে ১৫ জন গোপালপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। নিরাপত্তা চেয়ে আদালতে আবেদন করেছেন মানিকচক পঞ্চায়েত সমিতির দুই কংগ্রেস প্রার্থীও। 

মানিকচক পঞ্চায়েত সমিতির কংগ্রেস প্রার্থী মহম্মদ সম্রাট আলির কথায়, নিরাপত্তা চেয়ে আমরা আদালতে গেছি। এখনও পুলিশ আসেনি। রাতে রেড করেছিল। এখানে প্রার্থী তেকে পুরুষ ভোটার সকলেই ভয়ে রয়েছে।

গত ১৭ জুন, রাতে এই গোপালপুর গ্রাম পঞ্চায়েতেরই বালুটোলা গ্রামে কংগ্রেস প্রার্থী শরিকুল ইসলামের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন কংগ্রেসকর্মীর বাড়িতেও সেদিন হামলা হয় বলে অভিযোগ। 

এই পরিস্থিতিতে মামলাকারী কংগ্রেস প্রার্থীদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে প্রার্থী হওয়ায় তাঁদের বারবার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ভয়ে তাঁরা প্রচারেও বেরোতে পারছেন না। এই অবস্থায় ভোটের ফল বেরনো পর্যন্ত নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস প্রার্থীরা। আবেদন শুনে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা

অধীর চৌধুরী বলছেন, ছিনতাই করা হচ্ছে, অপহরণ করা হচ্ছে, বিরোধী দলের কর্মীদেরকে, কংগ্রেসের এক কর্মীকে করা হল। ভোট যত এগিয়ে আসবে, সন্ত্রাস বাড়বে, খুন বাড়বে, বোমাবাজির ঘটনা বাড়বে, পঞ্চায়েত ভোটের দিন এই বাংলা রক্তাক্ত হওয়ার প্রভূত সম্ভাবনা আছে। 

মানিকচকের এই এলাকায় বরাবরই কংগ্রেস ও তৃণমূলের সেয়ানে সেয়ানে লড়াই হয়ে এসেছে। গত পঞ্চায়েত নির্বাচনে এই গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ছিল ১০টি।  পাঁচটি করে আসনে জয়লাভ করে কংগ্রেস ও তৃণমূল। শেষে এক কংগ্রেস পঞ্চায়েত সদস্যের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। এবারের ভোটেও গোপালপুর গ্রাম পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লডাই! 

এবার এই গোপালপুর পঞ্চায়েতের আসন সংখ্যা বেড়ে হয়েছে ১৬। তৃণমূল এখানে সব আসনে প্রার্থী দিলেও, ১৫টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। সেই জন্যই কি ভোটের আগেভাগেই শুরু হয়েছে হুমকি-হুঁশিয়ারি? মঙ্গলবার কংগ্রেস প্রার্থীদের করা মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget