এক্সপ্লোর

Alipurduar News: প্রজননের পর প্রকৃতির বুক্তে মুক্তি ১০ হোয়াইট ব্য়াকড শকুনের, খুশি বন দফতর

Vulture Freed In Alipurduar: প্রজননের পর প্রকৃতির বুক্তে ছেড়ে দেওয়া হল ১০টি হোয়াইট ব্য়াকড প্রজাতির শকুন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত 'রাজাভাতখাওয়া ভালচার কনসার্ভেশন ব্রিডিং সেন্টার' থেকে এদের প্রকৃতির কোলে ফিরিয়ে দিতে পেরে অনেকটাই নিশ্চিন্ত বন দফতর।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: প্রজননের পর প্রকৃতির বুক্তে ছেড়ে দেওয়া হল ১০টি হোয়াইট ব্য়াকড (white backed) প্রজাতির শকুন (vulture)। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত 'রাজাভাতখাওয়া ভালচার কনসার্ভেশন ব্রিডিং সেন্টার' (rajabhatkhawa vulture conservation breeding centre) থেকে এদের প্রকৃতির কোলে ফিরিয়ে দিতে পেরে অনেকটাই নিশ্চিন্ত বন দফতর। ২০০৬ সালে বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি (bombay natural history society) এবং পশ্চিমবঙ্গ বন দফতরের উদ্যোগে রাজভাতখাওয়ায় এই শকুন প্রজনন কেন্দ্র চালু হয়েছিল। ক্রমে হারিয়ে যেতে থাকা শকুনের বংশবৃদ্ধি ও প্রকৃতিকে ফের তাদের বাসযোগ্য করে তোলাই লক্ষ্য ছিল এই ব্রিডিং সেন্টারের। 

কী হল? 

এদিন রাজাভাতখাওয়ার ২২ মাইল ওয়াচ টাওয়ার এলাকার 'রিলিজ অ্যাভিয়ারি' থেকে ১০ টি হোয়াইট ব্যাকড প্রজাতির শকুন খোলা আকাশে ছেড়ে দেওয়া হয়। 'অ্যাভিয়ারি'-র দরজা খোলার সময় সেখানে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন-সহ বন দফতরের অন্যান্য কর্তা হাজির ছিলেন। আসেন বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির মুখ বিজ্ঞানী বিভু প্রকাশ। সকলের উপস্থিতিতে শরীরে ট্রান্সমিটার বসানো শকুনগুলিকে উড়িয়ে দেওয়া হয়। বন দফতর সূত্রে খবর, রাজাভাতখাওয়ার প্রজনন কেন্দ্রে এই মুহূর্তে ১৪৬টি তিন প্রজাতির শকুন রয়েছে। যার মধ্যে হোয়াই ব্যাকড-র সংখ্যা ৯৩ টি। সূত্রের খবর, ক্রমশ শকুনের সংখ্যা বাড়তে থাকায় এই প্রজনন কেন্দ্রে শকুনের জন্য আরও দুটো খাঁচা বসানো হচ্ছে। তবে রাজাভাতখাওয়ার প্রজনন কেন্দ্রের বাইরে অন্যত্রও এখন একাধিক শকুন দেখা যাচ্ছে বলে বন দফতর সূত্রের খবর। এই ভাবে শকুনের সংখ্যা বৃদ্ধি নিয়ে অনেকটাই খুশি বন দফতর। 
উল্লেখ্য, হরিয়ানার পিঞ্জরের পর ২০১৯ সালের ১৭ ডিসেম্বর রাজাভাতখাওয়ার প্রজনন কেন্দ্র থেকেই প্রথম শকুন উড়িয়ে দেশের মধ্যে নজির গড়েছিলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। সেই সময় বক্সার এই প্রজনন কেন্দ্র থেকে ছটি 'হিমালয়ান গ্রিফন' প্রজাতির শকুন ছাড়া হয়। এর পর ২০২১ সালের ৯ জানুয়ারি বক্সার জঙ্গলের ২২মাইল ওয়াচ টাওয়ারের কাছে তৈরি ‘রিলিজ অ্যাভিয়ারি’থেকে মুক্ত করা হয়েছিল আটটি শকুন। যার মধ্যে ছয়টিই ছিল 'হিমালয়ান গ্রিফন' প্রজাতির। বাকি দুটি 'হোয়াইট ব্যাকড' প্রজাতির।

সেই ট্রেন্ডই চলছে..

কার্যত একই ঘটনা ঘটল এদিন। এই উপলক্ষ্যে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূমিকার ধন্যবাদ জানান  বিএনএইচএস-র ডিরেক্টর বিভাস পাণ্ডব। শকুন রক্ষার্থে এবং ক্ষতিকারক 'ডাইকোফ্লিনাক ড্রাগস' নিষিদ্ধ করার যে ভূমিকা রাজ্য ও কেন্দ্রীয় সরকার নিয়েছে, তারই প্রশংসা করেন  বিএনএইচএস-র ডিরেক্টর। প্রতিবেশি বাংলাদেশ এবং নেপালের ভূমিকাও যে ভাবে শকুন রক্ষায় এগিয়ে এসেছে, তারও প্রশংসনা করেন বিভাস।

আরও পড়ুন:এসএমএস পড়ে ফেলে, টাকা কেটে নেয় ! অবিলম্বে মোবাইল থেকে সরান এই অ্যাপগুলি

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget