এক্সপ্লোর

100 Days Work: ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জালের অভিযোগ, গ্রেফতার ২ সুপারভাইজার

100 Days Work Corruption: ১০০ দিনের কাজে উঠল সই জাল করার অভিযোগ...

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সুটিয়ায় ১০০ দিনের কাজে উপভোক্তাদের সই জাল করার অভিযোগ সই জালের অভিযোগে দুই সুপারভাইজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত রূপালি মণ্ডল ও প্রসেনজিৎ ঘোষকে আজই তোলা হবে বনগাঁ মহকুমা আদালতে। 

অভিযোগ ওঠে, পাঁচপোতা গ্রামে ১০০ দিনের কাজে রাজ্যের টাকা যাঁদের কাছে জমা পড়েছে,তাঁদের অনেকেই কাজ করেননি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশের দাবি, ধৃত ২ জন কয়েকজন শ্রমিকের সই জাল করেছিলেন । ওই শ্রমিকদের প্রাপ্য টাকা অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে।

একশো দিনের কাজে এবার রাজ্য় সরকারের দেওয়া টাকা নিয়েও দুর্নীতির অভিযোগ। উত্তর ২৪ পরগনার সুটিয়ায় তৃণমূলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার এবিপি আনন্দ সেই খবর তুলে ধরার পর, শনিবার গ্রামে যান বিডিও। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। গ্রামবাসীরা ডলি মণ্ডল নামে এক তৃণমূলকর্মীর বিরুদ্ধে অভিযোগ তুললেও, তিনি তা খারিজ করে দিয়েছেন। তবে বেনিয়ম যে হয়েছে, তা মেনে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান।

উত্তর ২৪ পরগনার সুটিয়ায় ১০০ দিনের কাজে রাজ্য় সরকারের দেওয়া টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। বৃহস্পতিবার এবিপি আনন্দে সেই প্রতিবেদন সম্প্রচারিত হওয়ার পর, শনিবার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা গ্রামে যান বিডিও নীলাদ্রি সরকার-সহ কয়েকজন আধিকারিক। ঘুরে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এই সুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযোগ উঠেছে, 
 কাজ করেননি, এমন কয়েকজনের অ্য়াকাউন্টে রাজ্য় সরকারের দেওয়া ১০০ দিনের টাকা ঢুকেছে। জবকার্ড পিছু সামান্য় টাকা রেখে বাকি টাকা তাঁদের দিয়ে দিতে হয়েছে।

বৃহস্পতিবার এবিপি আনন্দর কাছে এনিয়ে মুখ খুলেছিলেন পাঁচপোতা গ্রামের বাসিন্দা রিনা ঘোষ।অনুসন্ধানকারী আধিকারিকদের প্রশ্নের উত্তরে, গ্রামবাসী এই মহিলাও দাবি করেন, কাজ না করা সত্ত্বেও তাঁর অ্য়াকাউন্টে টাকা ঢুকেছিল। তাঁর মুখেও শোনা যায় তৃণমূলকর্মী এবং ১০০ দিনের কাজের সুপারভাইজার ডলি মণ্ডলের নাম।

আরও পড়ুন, ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী যেতেই তোপ শুভেন্দুর, বললেন..

টাকা প্রাপক কুন্তলা সাহা বলেন,  আমি এবার কাজ করিনি। প্রত্য়েক বছরই কাজ করছি। এখন আমার বয়স হয়ে গেছে। তাই আমি আর পারিনি কাজ করতে। কিন্তু, টাকা ঢুকেছে আমার বইতে। BDO অফিসের কর্মী প্রশ্ন করেন, আপনার জব কার্ডটা তাহলে কাকে দিয়েছিলেন? কেন দিয়েছিলেন? টাকা প্রাপক কুন্তলা সাহা বলেন, ডলি নিয়েছিল। ওই কাজ করায়। ওই টাকা নিয়েছিল। বেনিয়ম যে হয়েছে, তা মেনে নিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানও।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget