এক্সপ্লোর

Jalpaiguri Storm: ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী যেতেই তোপ শুভেন্দুর, বললেন..

Suvendu Attacks Mamata: ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা, কী বললেন শুভেন্দু ?

উত্তরবঙ্গ: আচমকা ঝড়ে তছনছ জলপাইগুড়ি (Jalpaiguri Storm)। টাকা-পয়সা-সহ আলমারি গিয়েছে উড়ে। প্রিয়জনকেও হারিয়েছেন একাধিক পরিবার। এদিকে এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ঘূর্ণিঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। তোপ দেগেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু বলেন,' মুখ্যমন্ত্রীর উচিত ভোট-ধর্ম পালন না করে রাজধর্ম পালন করা। আমাদের কমার্সিয়াল ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। উনি যাচ্ছেন চার্টার্ড ফ্লাইটে। কারণ ইলেক্টোরাল বন্ডে প্রচুর টাকা পেয়েছে তৃণমূল। বাগডোগরা যাওয়ার আগে মন্তব্য শুভেন্দু অধিকারীর। মূলত রবিবার পশ্চিমি ঝঞ্জার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে ব্য়পক ক্ষয়ক্ষতি হয়েছে।আর এই ঘটনার খবর পেয়েই রবিবার রাতে বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বাগডোগরা বিমান বন্দরে নেমে রাতেই ঝড়ে-বিধ্বস্ত জলপাইগুড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। রাত সাড়ে ১২টা নাগাদ প্রথমে আহতদের দেখতে হাসপাতালে যান। এরপর বার্নিশ গ্রামে ত্রাণ শিবিরে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ঝড়ের তাণ্ডবে এই গ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রাত ২টো নাগাদ চালসার দিকে রওনা দেন তিনি।  এই ঘটনার খবর পেয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করে ম়ৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। 

আরও পড়ুন, ঝড়ের পর জলপাইগুড়ির পরিস্থিতি দেখতে বাগডোগরা পৌঁছলেন রাজ্যপাল

 অপরদিকে, ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান প্রধানমন্ত্রী।রাজভবন সূত্রে খবর এদিন সকালেই উত্তরবঙ্গে পৌঁছে যান রাজ্য়পাল সিভি আনন্দ বোসও। আজই আহত এবং মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বদলে যায় পরিস্থিতি।জলপাইগুড়ি সদর ব্লকের সেন পাড়া এলাকার দুই বাসিন্দার মৃত্য়ু হয়েছে এই ঘটনায়। তার মধ্য়ে একজনের ম়ৃত্য়ু হয়েছে গাছে চাপা পড়ে। এছাড়াও ময়নাগুড়ির বার্নিশে দুজনের মৃত্যু হয়েছে। সেখানে যান শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব। ময়নাগুড়ির ব্লকের বার্নিশ এলাকায় প্রচুর বাড়ির পাশাপাশি গাছও ভেঙে পড়ে। গাছ পড়ে ক্ষতি হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের। ঝড়ব়ৃষ্টি হয় আলিপুরদুয়ারের জটেশ্বরেও। ঝড়ের দাপট কমতেই শুরু করা হয় উদ্ধারকার্য।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget