এক্সপ্লোর

Kolkata: পুজোর মধ্যে কলকাতা সহ একাধিক রুটে ১০০ নতুন বাস, ভাড়া নিয়ন্ত্রণেও কড়া নজরদারি

New Bus: সূত্রের খবর, কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু রুটে এসি ও নন এসি মিলিয়ে মোট ১০০টি সরকারি বাস নামাচ্ছে পরিবহণ দফতর। তবে এর জন্য নতুন কোনও বাস কেনা হচ্ছে না।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুজোর মুখে কলকাতা-সহ (Kolkata) রাজ্যের বেশ কিছু রুটে এসি (AC) ও নন এসি (Non AC) মিলিয়ে মোট ১০০টি সরকারি বাস নামাচ্ছে পরিবহণ দফতর (Transport Department)। পুজোর পর আরও ১২০টি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে সেগুলি চালানো হবে PPP মডেলে। পাশাপাশি, বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ ও নজরদারিতেও এবার কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর। 

পুজোর আগে বাড়ছে বাস

খামখেয়ালি ভাড়া থেকে পথে বেরোলে বাসের আকাল, লোকাল ট্রেনের পর, রাজ্যের অন্যতম গণপরিবহণের এই মাধ্যম নিয়ে যাত্রীদের এমন অভিযোগ নিত্যদিনের। এই পরিস্থিতিতে, পুজোর মুখে সুখবর শোনাল রাজ্যের পরিবহণ দফতর। 

সূত্রের খবর, কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু রুটে এসি ও নন এসি মিলিয়ে মোট ১০০টি সরকারি বাস নামাচ্ছে পরিবহণ দফতর। তবে এর জন্য নতুন কোনও বাস কেনা হচ্ছে না। পরিবহণ দফতর সূত্রে খবর, রাজ্য সরকারের হাতে বর্তমানে ২ হাজার ২৬৯টি সরকারি বাস আছে। যার মধ্যে এখন প্রায় ১৮০০ বাস নিয়মিত পথে নামছে। বাকি সাড়ে চারশোর বেশি বাসের থেকে পুজোর আগে ১০০টি বাস নামানো হবে বিভিন্ন রুটে। 

যে রুটগুলিতে নতুন এই এসি বাসগুলি নামবে, তারমধ্যে উল্লেখযোগ্য হল গড়িয়া থেকে রুবি-নিউটাউন হয়ে এয়ারপোর্ট। বেলঘরিয়ার রথতলা থেকে বিটি রোড, এমজি রোড হয়ে হাওড়া স্টেশন। সাপুরজি থেকেও হাওড়া স্টেশনগামী বাস যাবে নিউটাউন, চিংড়িহাটা, এসপ্লানেড হয়ে। এছাড়াও রয়েছে বারাসাত-আসানসোল, করুণাময়ী-আসানসোল, হাবড়া-দিঘার মতো রুটও। অন্যদিকে, নন এসির তালিকায় আছে জোকা-বারাসাত, শ্রীরামপুর-দিঘা, টালিগঞ্জ-মধ্যমগ্রামের মতো বেশ কিছু রুট। 

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এদিন বলেন, 'মানুষ যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় স্বচ্ছন্দে যেতে পারেন, পুজোর কেনাকাটা করতে পারেন এবং পুজোর মধ্যেও শহরের সঙ্গে শহরতলির যোগাযোগ যাতে আরও ভাল হয়, সেই কারণে পুজোর মধ্যেই নতুন করে আরও ১০০ বাস আমরা রাস্তায় নামাচ্ছি।'

এদিকে, পুজোর পর আরও ১২০টি বাস রাস্তায় নামাবে পরিবহণ দফতর। তবে সেগুলি PPP মডেলে চালানো হবে। অর্থাৎ সরকারি বাস, অথচ চালাবে বেসরকারি সংস্থা। বাস চালিয়ে আয়ের একটা অংশ সরকারকে দেবে সংশ্লিষ্ট সংস্থা। বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ ও নজরদারিতেও এবার কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর।

পরিবহণ মন্ত্রী আরও বলেন, 'বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আমাদে এনফোর্সমেন্টও থাকবে যাতে ভাড়া লাগামছাড়া না হয়, মানুষের ওপর চাপ না পড়ে। বাসভাড়া নিয়ন্ত্রণ করবে রাজ্যসরকার।'

আরও পড়ুন: Coochbehar News: ইউনিফর্ম পরে বিক্ষোভ নয়, পোশাক-বিধি ঘিরে বিতর্কের মধ্যেই নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের

বাস নামানোর পাশাপাশি, বাণিজ্যিক গাড়িতে এবার ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো বাধ্যতামূলক করছে পরিবহণ দফতর। ফলে এই গাড়িগুলির যাবতীয় তথ্য থাকবে পরিবহণ দফতর ও পুলিশের কাছে। যার জেরে আগামী দিনে অপরাধ হলে অভিযুক্তদের ধরা অনেকটাই সহজ হবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget