এক্সপ্লোর

Coochbehar News: ইউনিফর্ম পরে বিক্ষোভ নয়, পোশাক-বিধি ঘিরে বিতর্কের মধ্যেই নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের

Uniform Controversy: স্কুলে নীল-সাদা পোশাক-বিতর্ক। এনিয়ে স্কুল পড়ুয়াদের বিক্ষোভ। তার জেরে, কোচবিহারের সবকটি স্কুলের প্রধান শিক্ষককে চিঠি দিল স্কুল শিক্ষা দফতর।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: স্কুলে (school) নীল-সাদা পোশাক-বিতর্ক। এনিয়ে স্কুল পড়ুয়াদের (student) বিক্ষোভ (agitation)। তার জেরে, কোচবিহারের (coochbehar) সবকটি স্কুলের প্রধান শিক্ষককে (head master) চিঠি দিল স্কুল শিক্ষা দফতর (school education department)। নির্দেশ, স্কুল চলার সময় স্কুলের ইউনিফর্ম পরে, পড়ুয়ারা কোনও সরকারি দফতরের সামনে বিক্ষোভ দেখাতে পারবে না।

বিক্ষোভের খুঁটিনাটি:
কারও ইউনিফর্ম সবুজ-সাদা, কারও আবার খয়েরি-সাদা। কার ক্ষেত্রে ইউনিফর্মে রয়েছে সাদা শার্ট ও কালো প্যান্ট। ক্লাস শুরু বা ছুটির পথে বাচ্চাদের রঙিন পোশাকই বলে দেয় কে কোন স্কুলে পড়ে।শুধু তাই নয়, ইউনিফর্মের রংই প্রত্যেকটি স্কুলের ঐতিহ্য বহন করে। কিন্তু সম্প্রতি সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পোশাক নীল-সাদা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যাতে থাকবে বিশ্ব বাংলা লোগো। এরই প্রতিবাদে গত কয়েকদিন ধরে, কোচবিহার জেলা জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে একাধিক সরকারি ও বেসরকারি স্কুল। কোথাও এক শিক্ষক কবিতা পাঠ করছেন, 'সবুজ সাদা মোদের প্রাণ, স্কুলের পোশাক আমার মান। আমাদের রং সবুজ সাদা, রঙের বদল মানব না। আবেগ নিয়ে ছিনিমিনি খেলতে কাউকে দেব না।' বিক্ষোভে সামিল হয়েছে প্রায় দেড়শো বছরের পুরনো সুনীতি অ্যাকাডেমির মতো স্কুল, একশো ছুঁইছুঁই মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। তাঁদের পাশে দাঁড়িয়েছেন শিক্ষক-শিক্ষিকারাও। গত কয়েক দিনের এই বিক্ষোভের জেরে 
কোচবিহারের সবকটি স্কুলের প্রধান শিক্ষককে চিঠি দিল স্কুল শিক্ষা দফতর। তাতে নির্দেশ, স্কুল চলার সময়, স্কুলের ইউনিফর্ম পড়ে পড়ুয়ারা কোনও সরকারি দফতরের সামনে বিক্ষোভ দেখাতে পারবে না।

কী বলা রয়েছে নির্দেশে?
নির্দেশে লেখা, বিক্ষোভের জেরে পঠনপাঠন বন্ধ হলে দায় নিতে হবে শিক্ষকদের। পাশাপাশি, এতে ছাত্রছাত্রীদের অভিভাবকদের অনুমতি রয়েছে কিনা, সেটিও দেখতে হবে। আর স্কুল শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বাম ও বিজেপিপন্থী শিক্ষক সংগঠনগুলো। কোচবিহার এবিটিএ-র সদস্য ও সম্পাদক সুজিত রায়ের যেমন বক্তব্য, 'দমন করার জন্য স্কুল শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এটি। স্বৈরাচারী মনোভাব। প্রাক্তন ছাত্ররা যেখানে আন্দোলন করছে, সেখানে শিক্ষকদের কেন কাঠগড়ায় তোলা হচ্ছে?' বিজেপি শিক্ষক সেলের সদস্য দেবানিক ভট্টাচার্যের আবার সমালোচনা, 'বর্তমান রাজ্য সরকার স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে আচরণ করছে। স্কুলগুলো নিজস্ব অধিকার বজায় রাখতে পারছে না। পোশাকটা ওদের পরিচিতি। ছাত্রছাত্রীদের ভাবাবেগের বিষয়। তা নিয়ে ছেলেখেলা। জোর করে নীল সাদা পোশাক চাপানো হচ্ছে।' পাল্টা ব্যাখ্যা এসেছে তৃণমূলের শিক্ষক সংগঠনের তরফেও। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিঠুন বৈশ্যের যেমন যুক্তি, 'রাজ্য বৃহত্‍ উদ্দেশ্য নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। এক সাইকেল। এক ব্যাগ। তাই এক ইউনিফর্ম.. আগামীদিনে এর মর্ম বুঝবে। বক্তব্য থাকলে, আন্দোলন কেন, আবেদন করে জানাক।' সব মিলিয়ে পোশাক বিধি নিয়ে বাড়ছে উত্তেজনা। 

আরও পড়ুন:নভেম্বর পর্যন্ত ভোগাবে ডেঙ্গি প্রকোপ ? বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক স্বাস্থ্য সচিবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget