এক্সপ্লোর

Mamata Banerjee: আজ ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee On Job: "আজ ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে। ১৫ তারিখ খড়গপুরে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে।'' ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

কলকাতা: "আজ থেকে আরও নিয়োগপত্র যাচ্ছে। উত্কর্ষ বাংলার লোগো দেওয়া নিয়োগপত্র যাচ্ছে। আজ ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হচ্ছে। ১৫ তারিখ খড়গপুরে আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে।'' ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় যাঁরা কারিগরি শিক্ষার কোর্সে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের হাতে এদিন নিয়োগপত্র তুলে দেওয়া হয়।  একইসঙ্গে মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়িতেও এই রকম অনুষ্ঠান করা হবে। সব মিলিয়ে ৩০ হাজারের বেশি ছেলেমেয়ের হাতে এই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

কারিগরি শিক্ষায় জোর মমতার: এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, "কেন স্কিলে জোর দিচ্ছি? আজকাল সবকিছুই বাইরে থেকে অর্ডার করতে হয়। বাড়িতে খাবার খাবে সেটা হোম ডেলিভারি পাওয়া যাচ্ছে। বাড়িতে জিনিস তৈরি করে বিক্রি করছেন। হোম ট্যুরিজমের ব্যবস্থা করে দিয়েছি। এই ধরনের প্রচুর কাজের সুযোগ রয়েছে। এই বছর প্রথম সাড়ে ৪ থেকে ৫ লক্ষ স্কুলের জামা কাপড় স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা তৈরি করছেন। অথবা দর্জিদের অর্ডার দেওয়া হয়েছে। এতদিন এই জামাকাপড় বাইরে থেকে আসত। অর্থাৎ সরাসরি কর্মসংস্থান তৈরি হয়ে যাচ্ছে। তিন বছর করে অর্ডার পাচ্ছেন তাঁরা। একইসঙ্গে বন্যা, পুজো, ঈদের শাড়ি তাঁতিদের অর্ডার দেওয়া হয়েছে। ৩ বছরের গ্যারান্টি। তাঁরা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে গিয়েছে। সারা দেশে যখন ৪৫ শতাংশ কর্মসংস্থান কমে গিয়েছে, তখন বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বাড়িয়ে বেড়েছে। আর এই স্কিলের আওতায় কয়েক লক্ষ ছেলেমেয়ের চাকরির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।'' 

এদিনের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা সাংস্কৃতিক পর্যটনের গন্তব্য, আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত রাজ্য। আগামী ২৩ মার্চ বার্লিনে দেওয়া হবে পুরস্কার। সম্ভব হলে আমি নিজে পুরস্কার নিতে যাব। কন্যাশ্রী ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জে সম্মানিত। বাংলায় ৪৫ হাজার মেয়ে চাকরি পেয়েছে। উত্কর্ষ বাংলা তার উত্কর্ষতার মান রাখছে। ই-মেলে চাকরির নিয়োগপত্র চলে যাচ্ছে। দুর্গাপুজোয় ৪০ হাজার কোটি টাকার ব্যবসা হয়। ডেকরেটর, শিল্পীরাই পুজোয় বেশি আয় করেন। ২০০টি-র বেশি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। ক্ষুদ্র শিল্পে ১ কোটি ৩৬ লক্ষ কাজ করছেন। রাজ্যের বাইরে যাওয়ার দরকার নেই। চাকরি আপনার দরজায় এসে আপনাকে ডাকবে। ৩৪ বছরে রাজ্যে শিল্প তছনছ করা হয়েছিল, সেই শিল্প আজ জাগছে। আমরা সব সময় শিল্প বান্ধব। বাইরে গিয়ে কাজ করুন, অল্প সময় থেকে ফিরে আসুন।''

আরও পড়ুন: Sovandeb Chattopadhyay : ' কোথা থেকে আসবে? কে দিচ্ছে টাকা?' মন্তব্যে এবার দলের অস্বস্তি বাড়ালেন শোভনদেব

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget