এক্সপ্লোর

Subiresh Bhattacharya: ১৪ দিনের জেল হেফাজত সুবীরেশ ভট্টাচার্যের, দুর্গোৎসব গারদেই কাটাবেন প্রাক্তন এসএসসি কর্তা

Judicial Custody:নিয়োগ দুর্নীতি মামলায় দুর্গোৎসব গারদেই কাটবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের। তাঁর জামিনের আবেদন ফের খারিজ হয়েছে এদিন।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (recruitment scam) দুর্গোৎসব (durga puja) গারদেই (jail) কাটবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya)। তাঁর জামিনের আবেদন (bail plea) ফের খারিজ হয়েছে এদিন। আপাতত ১৪ দিনের জেল হেফাজতে (judicial custody) এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। আর্জি খারিজ সিবিআই হেফাজতেরও। ১০ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে তাঁকে।

কী হল এদিন?
সিবিআই-র তদন্তকারী অফিসার এদিন আদালতে জানান, ১ হাজার উত্তরপত্রে নম্বর কারচুপি হয়েছে। তাঁর দাবি, এই উত্তরপত্রগুলিতে নম্বর হেরফের করা হয়েছে। সার্ভার পরীক্ষা করে নম্বর কারচুপির প্রমাণ মিলেছে, দাবি আইও-র। গোটা বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, চাঞ্চল্যকর অভিযোগ তদন্তকারী অফিসারের। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। সিবিআই-র আইনজীবীকে একের পর এক প্রশ্ন করেন আলিপুর কোর্টের বিচারক। জানতে চান, সুবীরেশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, অত্যাচার করা হচ্ছে। নির্দেশ থাকা সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হচ্ছে না? এতেই শেষ নয়। বিচারকের প্রশ্ন ছিল, কেন সুবীরেশ ভট্টাচার্যকে একদিনের জন্যও ডাকা হয়নি? জিজ্ঞাসাবাদ করা হয়নি? জবাবে তদন্তকারী সংস্থার আইনজীবী জানানস ২১ তারিখ জিজ্ঞাসাবাদ করেছিলাম। বিচারকের পাল্টা প্রশ্ন ছিল, 'তার মানে ২২ থেকে আজ সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ হয়নি?' এর পরই সুবীরেশকে সিবিআই হেফাজতে নেওয়ার আবেদন প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন বিচারক। বলেন, ‘হেফাজতে কেন দেব? মেয়াদ ফুরোলে আবার তো একই কথা বলবেন!’ জিজ্ঞাসাবাদে উনি সহযোগিতা করছেন না, পাল্টা দাবি করে তদন্তকারী সংস্থা। যদিও সে যুক্তি কার্যত মানতে চাননি বিচারক। বলেন, 'আপনারা প্রশ্ন করলে তবে তো উনি সহযোগিতা করবেন'। সবশেষে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যানকে। 

আরও প্রশ্নের মুখে...
সিবিআই হেফাজতে থাকার ৭ দিন পর সোমবার ফের আলিপুর আদালতে পেশ করা হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন সুবীরেশ ভট্টাচার্যকে। যেখানে তাঁকে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে আদালতে পেশ করার জন্যও বিচারকের তিরস্কারের মুখে পড়তে হয় আইওকে। ‘আদালতে সুবীরেশ ভট্টাচার্যকে আনতে কেন দেরি হল ? নিজাম প্যালেস থেকে আলিপুর আদালতে হেঁটে আসলেও এরকম হয় না’, সুবীরেশ ভট্টাচার্যকে আলিপুর আদালতে পেশ নিয়ে আইও-কে প্রশ্ন আদালতের। দিনের শেষে আপাতত তাঁকে জেল হেফাজত দিল আলিপুর আদালত। 

আরও পড়ুন:অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি, বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget