এক্সপ্লোর

Paschim Medinipur:ডাকাতির জন্য বিলিতি অটোমেটিক পিস্তল? সবংয়ে ধৃত ২ যুবক

Illegal Arms Trade:রাতের অন্ধকারে দেদার চলছে আগ্নেয়াস্ত্রের হাত বদল! গোপন সূত্রে খবর পেয়ে দুই যুবককে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার পুলিশ।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: রাতের অন্ধকারে দেদার চলছে আগ্নেয়াস্ত্রের (Illegal Arms Recovery) হাত বদল! তাতে জড়িত সন্দেহে ২ যুবককে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার সবং থানার পুলিশ। ঘটনা ঘিরে সবং-সহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

কী জানা গেল?
ধৃতদের একজনের নাম অমিত কুমার মাইতি ওরফে ঝুনু। বয়স ৩৪ বছর। দ্বিতীয় জনের নাম সুজয় শাসমল ওরফে সুজন। বয়স ২৬ বছর। দুইজনের বাড়ি সবং থানার ২ নং নওগাঁ গ্রাম পঞ্চায়েতের বড়সাওড়া এলাকায়। গত কাল অর্থাৎ সোমবার মাঝরাতে দশগ্রাম অঞ্চলের সিয়াড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাঁদের। পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে একটি বিলিতি ৭.৬৫ এমএম অটোমেটিক পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গোপন সূত্রে এই আগ্নেয়াস্ত্র ও ২ জনের খবর পেয়েছিল পুলিশ। তার পর সোমবার মাঝরাতে তাঁদের ধাওয়া করে। বুঝতে পেরে সিয়াড়া ব্রিজ সংলগ্ন এলাকার একটি জঙ্গলে লুকনোরও চেষ্টা করেছিলেন ২ জন, দাবি এমনই। কিন্তু সফল হননি। সেখান থেকেই তাঁদের গ্রেফতার করা হয়। পুলিশের ধারণা, ডাকাতির জন্যই ওই বিলিতি বন্দুক ব্যবহার করার ছক ছিল অমিত ও সুজয়ের। সেই জন্যেই ইতালির তৈরি ওই অটোমেটিক পিস্তলটি নিয়ে আসা হয়। তবে এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা, আসল উদ্দেশ্য কী, কোথা থেকে আগ্নেয়াস্ত্র কেনার টাকা এল, এ সব জানার চেষ্টা চলছে। ঘটনাচক্রে গত কাল অর্থাৎ সোমবার রাতেই বেআইনি অস্ত্র-সহ তিন জনকে গ্রেফতার করে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুলিশ।

কী হয়েছে বারুইপুরে?
পুলিশের দাবি, সোমবার রাতে বেগমপুর কাঁটাখাল বিশালাক্ষীতলা এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল। গোপন সূত্রে সেই খবর পায় বারুইপুর থানার পুলিশ। তার পরই তিন জনকে গ্রেফতার করা হয়। যদিও রাতের অন্ধকারের সুযোগে বেশ কয়েকজন সেখান থেকে পালিয়ে গিয়েছে বলে খবর। ধৃত ৩ জনের নাম রবি চট্টোপাধ্যায়, শ্রীদাম নস্কর এবং জাহাঙ্গির লস্কর। তাদের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল ও দুটি ওয়ান শটার উদ্ধার হয়েছে বলে খবর। এ ছাড়াও ৭, ৭.৬ বোর ও ২টি .৭ এমএম বোরের তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। মিলেছে একটি ভোজালি ও একটি চপারও। এতেই শেষ নয়। ধৃতদের জেরা করে বারুইপুরের বলরামপুরে তপসিয়ার ব্যবসায়ীর শেখ নাসিরউদ্দিনের থেকে ছিনতাই হওয়া ৬০ হাজার টাকার মধ্যে ৩৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গত ২৭ জুলাই ওই টাকা ছিনতাই হয়েছিল।  ধৃতদের বিরুদ্ধে ৩৯৯, ৪০২ ও অস্ত্র আইনের ২৫/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন:'প্রজ্ঞান'-এর প্রথম পরীক্ষাতেই হদিস সালফারের, খোঁজ জারি হাইড্রোজেনের: ইসরো

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget