এক্সপ্লোর

South 24 Parganas:জলে ডুবে মৃত্যু একই পরিবারের ২ নাবালক সদস্যের

Children Death:জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই নাবালক সদস্যের। ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের ভদ্রী গ্রামের ঘটনা। এলাকায় শোকের ছায়া গোটা পরিবারে।

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: জলে ডুবে মৃত্যু একই পরিবারের দুই নাবালক সদস্যের (Canning Children Death)। ক্যানিং থানার গোপালপুর অঞ্চলের ভদ্রী গ্রামের ঘটনা। এলাকায় শোকের ছায়া গোটা পরিবারে।

কী ঘটেছিল?
মৃতদের নাম, তন্ময় মণ্ডল ও সায়ন মণ্ডল। তন্ময়ের বয়স ৭ বছর, সায়ন ৪।  পরিবার সূত্রে খবর, দুই ভাই বাড়ির কাছে পুকুর ধারে খেলছিল। হঠাতই ছোট ভাই, সায়ন জলে পড়ে যায়। তাকে বাঁচাতে জলে নামে দাদা তন্ময়। কিন্তু সেও ডুবে যায়। একই পরিবারের দুই খুদে সদস্য়কে হারিয়ে শোকে ভাষা হারিয়েছে পরিবার। ঘটনার খবর জানাজানি হতেই এলাকাতেও শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে পৌঁছে যায় ক্যানিং থানার পুলিশ। দু'জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেহ দু'টি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বেহালায় দুর্ঘটনা...
এপ্রিলে প্রায় একই ধরনের এক দুর্ঘটনা ঘটে বেহালার কালীতলায়। পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা যায় দুই ভাই। সেটিও ছিল রবিবার। বেলা সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। মৃতদের নাম শীতল ধানুকা ও শুভদীপ বড়ুয়া বলে জানায় পুলিশ। দু'জনেই নাবালক। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, আজ সকালে শীতল ওরফে বাবু না তার মামাতো দাদা শুভদীপ দুজনেই বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে যায়। এর মধ্যে শীতলের বয়স ১৫, শুভদীপ ১৬। দুজনেরই বাড়ি কালীতলা আশুতি থানার অন্তর্গত জগন্নাথপুরের গোষ্ঠ তলায়। হঠাতই স্থানীয় এক মহিলা প্রথম দেখতে পেয়েছিলেন, দুই যুবক জলে ডুবে যাচ্ছে। তাঁরই চেঁচামেচিতে স্থানীয় লোকজন দুজনকে তোলার চেষ্টা করলেও বহুক্ষণ বাদে তা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে  কালিতলা আশুতি থানার পুলিশ। ২ নাবালককেই পুকুর থেকে তুলে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। দোলের দিন কার্যত একই ধরনের দুটি ঘটনার সাক্ষী থাকে কলকাতা। কলকাতার দুই জায়গায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় মার্চের গোড়ায়। মানিকতলার অরবিন্দপল্লিতে পুকুর থেকে উদ্ধার করা হয় বছর ৫০-এর সুশান্ত পাইনের মৃতদেহ। অন্যদিকে, একইভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে রঙ খেলছিলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করে পুলিশ। 
তার পর এই ঘটনা।

আরও পড়ুন:পরমাণু শক্তির রিমোট কন্ট্রোল , ২০ কেজির কালো 'ব্রিফকেস' নিয়েই দিল্লিতে মার্কিন প্রেসিডেন্ট

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget