এক্সপ্লোর

Dakkhin Dinajpur: কানে হেডফোন বাসচালকের, দক্ষিণ দিনাজপুরে দুর্ঘটনায় জখম ২০ যাত্রী

Bus Rams Into Truck:চালকের কানে হেডফোন, হাতে মোবাইল। অভিযোগ, এমন অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা মারে একটি বাস। তাতে জখম বাসের অন্তত ২০ জন।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: চালকের (bus driver) কানে হেডফোন, হাতে মোবাইল। অভিযোগ, এমন অবস্থায় গাড়ি চালাতে গিয়েই দাঁড়িয়ে থাকা ট্রাকের (truck) পেছনে ধাক্কা মারে একটি বাস (bus)। তাতে জখম বাসের অন্তত ২০ জন (accident injures 20)। আজ সকালে ৫১২ নম্বর জাতীয় সড়কের বাউল এলাকায় ঘটনাটি ঘটে।

যা জানা গেল...
রবিবার সকালের এই ঘটনায় এলাকায় হইচই। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। জখম যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি  হাসপাতালে পৌঁছে দেন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন এখনও হাসাপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হাসপাতালে পৌঁছন। জখম যাত্রীদের সাথে কথা বলেন। তাঁদের চিকিৎসার খোঁজখবরও নেন। হেডফোন ও মোবাইল ব্যবহার নাকি ভোরের কুয়াশাই এর নেপথ্যে, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েই পালিয়েছেন বাসের চালক। প্রসঙ্গত, এই ধরনের ঘটনা রাজ্যের নানা প্রান্তে নতুন নয়। 

দুর্ঘটনা মালদায়...
দিনতিনেক আগে ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ের ওপর পণ্যবোঝাই দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই একটি লরি। জখম চালক ও খালাসিকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর কয়লা বোঝাই লরির সঙ্গে পেঁয়াজ বোঝাই একটি লরির সংঘর্ষে আগুন লাগে কয়লা বোঝাই লরিটিতে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভয়ঙ্কর ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ ছিল। তার আগে, গত নভেম্বরে সড়ক দুর্ঘটনায় এক বাইকচালকের মৃত্য়ু হয়েছিল নিউটাউনে। মৃতের নাম বিমল হালদার বলে জানায় পুলিশ। বয়স ৪৮ বছর। তিনি নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানান, একটি ডাম্পার তাঁর বাইকে ধাক্কা মেরেছিল। পুলিশ ডাম্পারের চালককে আটক করে। তার আগে, গত অক্টোবরেও সল্টলেক সেক্টর ফাইভে পথদুর্ঘটনা ঘটেছিল। তাতে কারও প্রাণ না গেলেও তিন জন আহত হয়েছিলেন।  সিগনাল ভেঙে একটি গাড়িকে ধাক্কা মারে অপর একটি গাড়ি। আহত হন গাড়িতে থাকা এক মহিলা ও ২ পথচারী। দুটি গাড়ির চালককেই আটক করে পুলিশ। আবার আগস্ট মাসে খিদিরপুরে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তৃণমূল কাউন্সিলরের ছেলের। পর দিন মৃতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ঘটনায় এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করে কলকাতা পোর্ট ট্রাস্ট। শোকজ করা হয় এক সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে।

আরও পড়ুন:কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, বাড়তে পারে ডিএ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Suvendu Adhikari : পুজোর উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর, রেশনে অনুদান বাড়ল এদের...
Cough Syrups: নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে আগেই গ্রেফতার হয়েছিল ৩ জন, এবার গ্রেফতার আরও ২
BJP News: একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন
একযোগে পদত্যাগ করেছিলেন TMC সদস্যরা সেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরেই বিজেপির নতুন বোর্ড গঠন

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget