এক্সপ্লোর

Enforcement Directorate: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা! 'এস‌এসসি দুর্নীতি যোগ' জানাল ইডি

উদ্ধার ২০টি মোবাইল ফোন। ইডি সূত্রে আরও  দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে টাকার। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা

কলকাতা: দিনভর ইডির ম্য়ারাথন তল্লাশি। বিকেল গড়াতেই ইডির (Enforcement Directorate) তল্লাশিতে উদ্ধার হল ২০ কোটি টাকা (20 Crore Rupees)। ইডি (ED) সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই টাকা। উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোনও। ইডি সূত্রে আরও দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC scam) সঙ্গে যোগ রয়েছে টাকার। ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা। কোথা থেকে এল এই টাকা? ২০টি মোবাইলই বা কী কাজে ব্যবহার করা হত সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিন রাত ৮টা নাগাদ ইডির ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে জানানো হয় এই খবর। ট্যুইটে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’  সঙ্গে স্তুপাকার নগদ টাকার ছবি ওপোস্ট করা হয়েছে ইডির তরফে।

ইডির ম্যারাথন তল্লাশি: আজ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালায় দিনভর। পার্থ চট্টোপাধ্যায় থেকে পরেশ অধিকারী হয়ে মানিক ভট্টাচার্য, তৃণমূলের ৩ মন্ত্রী-বিধায়কের বাড়িতে একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি ED। প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পিংলায় তাঁর এক আত্মীয়র পর নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের পার্সোন্যাল সেক্রেটারির বাড়িতে যায় ইডি। অন্যদিকে, কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে যান ইডি অফিসাররা। সেখানে তাঁর স্ত্রী-মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

অন্যদিকে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, টেট দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর যাদবপুরের বাড়ি এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও যান ইডি অফিসাররা। 

পার্থকে ইডি-জিজ্ঞাসাবাদ: এ দিকে ৯ ঘণ্টা পার হয়ে গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে এখনও ইডি-জিজ্ঞাসাবাদ চলছে। আর তার মধ্যেই উদ্ধার এই টাকা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-জিজ্ঞাসাবাদ। SSC-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গেছেন ৭-৮ জন ইডি আধিকারিক। এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান ৩ চিকিৎসক। পাশাপাশি, কোচবিহারের মেখলিগঞ্জে, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীরার বাড়িতেও গেছেন ইডি’র অফিসাররা। এর আগে এই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও শান্তিপ্রসাদ সিন্হাকে জিজ্ঞসাবাদ করেছে সিবিআই।

আরও পড়ুন: Sukanta Majumdar : 'হিন্দি সিনেমায় দেখতাম ইডি-সিবিআই ভিলেনের বাড়ি গেলে তাঁরা অসুস্থ হয়ে যায়' পার্থকে খোঁচা সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget