এক্সপ্লোর

Sukanta Majumdar : 'হিন্দি সিনেমায় দেখতাম ইডি-সিবিআই ভিলেনের বাড়ি গেলে তাঁরা অসুস্থ হয়ে যায়' পার্থকে খোঁচা সুকান্তর

Partha Chatterjee : ৯ ঘণ্টার বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-জিজ্ঞাসাবাদ জারি। তার মাঝেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান ৩ চিকিৎসক।

কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) অভিযান। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি, পিংলায় তাঁর এক আত্মীয়র বাড়ি সহ নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে অভিযান চালায় ইডি। ৯ ঘণ্টার বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-জিজ্ঞাসাবাদ জারি। তার মাঝেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যান ৩ চিকিৎসক। আর যা নিয়ে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রীকে 'ভিলেন' তকমা দিয়ে খোঁচা দিলেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদারের খোঁচা

রাজ্য বিজেপির সভাপতির খোঁচা, 'হিন্দি সিনেমা বা অন্যান্য সিনেমায় আমরা দেখতাম ভিলেনের বাড়ি ইডি-সিবিআই যখন যায় বা পুলিশ যায়, তখন তাঁরা অসুস্থ হয়ে যায়।' প্রখ্যাত হিন্দি চলচ্চিত্র 'নায়ক'-এর প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদারের সংযোজন,  'একজন সাংবাদিকের মুখ্যমন্ত্রী হওয়ার প্রেক্ষাপটে তৈরি সিনেমাতেও আমরা তেমন দৃশ্য দেখেছি। তাই যেটা দেখছি সেটা বাস্তব না সিনেমা সেটা আগামী দিনে বোঝা যাবে।'

পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে সুকান্ত মজুমদার বলেন, 'এই সরকারের উপর থেকে নিচ, কেউ বাকি নেই যাঁর গায়ে চোরের তকমা লাগেনি। নিজেদের নামে না রেখে আত্মীয়-স্বজনের নামে যাবতীয় অর্থ গচ্ছিত করে রাখেন এইসব নেতারা।'

ইডি-র রাজ্যজুড়ে তল্লাশি

প্রসঙ্গত, তৃণমূলের ২১’শে জুলাইয়ের মেগা সমাবেশের পরের দিনই একযোগে কলকাতা থেকে জেলার ১৪ জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উদ্দেশ্যে একই, স্কুলে নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছনোর পাশাপাশি টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া।

ED সূত্রে খবর, অভিযানের জন্য শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ CGO কমপ্লেক্স থেকে বের হন অফিসাররা। সকালে একযোগে ১৩টি ঠিকানায় কড়া নাড়া হয়। ED’র ১০ থেকে ১২ জনের একটি দল পৌঁছয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে। সঙ্গে ছিল CRPF। ED’র তল্লাশি চলার মধ্যেই, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, এদিন ED’র আধিকারিকরা মন্ত্রীর বয়ান রেকর্ড করার পাশাপাশি, বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখেন।

আরও পড়ুন- 'পুরভোটে সন্ত্রাসের জন্য বোমা তৈরি', তৃণমূল প্রধানের নাম রেখে খেজুরি বিস্ফোরণের চার্জশিট এনআইএ-র

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget