এক্সপ্লোর

Abhishek Banerjee: দীর্ঘ বিরতির পর, শহরে ফিরেছেন অভিষেক, আজ একুশে সক্রিয়ভাবে সমাবেশে দেখা যাবে কি?

21 July TMC Shahid Diwas Abhishek Activity: গোটা শহর ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টার-ব্য়ানার, যার সিংহভাগেই শুধুই মমতার ছবি, আগের মতো এবারও কি সক্রিয়ভাবে সমাবেশে দেখা যাবে অভিষেককে?

শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, কলকাতা: একুশে জুলাইয়ের সমাবেশের আগেই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিগত বছরের মতো, একুশের প্রস্তুতি মঞ্চে কিম্বা কর্মীদের থাকা খাওয়ার তদারকি করতে দেখা গেল না তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে। প্রশ্ন উঠছে, আগের মতো এবারও কি সক্রিয়ভাবে সমাবেশে দেখা যাবে অভিষেককে?

কখনও সভামঞ্চের প্রস্তুতি ঘুরে দেখছেন তিনি। কখনও আবার খতিয়ে দেখছেন কর্মীদের থাকা খাওয়ার ব্য়বস্থা। বিগত বছরে, ২১ জুলাইয়ের সমাবেশের আগে এই ভূমিকায় দেখা গেছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে। কিন্তু, এবছর দেখা গেল না পরিচিত সেই ছবি। অভিষেককে দেখা গেল না মঞ্চে। রাজ্য়সভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন,ওদের দলে অনেক সমস্য়া আছে। আসুন, না আসুন উত্তরাধিকার সূত্রে দলটা ওঁকেই লিখে দেওয়া আছে। চোখের চিকিৎসার জন্য় ২২ দিন বিদেশে থাকার পর শুক্রবারই কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এরই মধ্য়ে গোটা শহর ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টার-ব্য়ানারে ছেয়ে গেছে । যার সিংহভাগেই শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি।

লোকসভা ভোটের ফল ঘোষণার পরই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সংগঠন থেকে ছোট্ট বিরতির ঘোষণা করায় জল্পনা তৈরি হয়েছিল। এক্স হ্য়ান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছিলেন, 'কিছু চিকিৎসার প্রয়োজনে, আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি। এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলি অন্বেষণ করতে ও বুঝতে সুযোগ দেবে। আমি বিশ্বাস করি যে, রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও কসুর করবে না। ' সোশাল মিডিয়ায় তাঁর এই পোস্টের ভাষার মধ্য়েও অনেকে নানা রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেয়েছিলেন। দীর্ঘ বিরতির পর, শহরে ফিরেছেন অভিষেক। কিন্তু রবিবার তিনি কী করবেন? উত্তর মিলবে সভাবেশের মঞ্চেই।

আরও পড়ুন, শক্তিগড়ে আচমকাই বস্তা বস্তা ল্যাংচা পুঁতে ফেলা হচ্ছে মাটিতে !

আজ ২১ জুলাই তৃণমূলের সমাবেশ, জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা থেকে কলকাতামুখী তৃণমূল নেতা-কর্মীরা। প্রতিবারের মতোই গীতাঞ্জলি স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ট্রেনে, বাসে চড়ে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। আসছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget