2nd Bridge Traffic: রবিবার সাত ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জারি বিশেষ ট্রাফিক নির্দেশিকা
Kolkata Police: পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজের জন্যই যান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার ৩১ মে, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কলকাতা: আগামী রবিবার, ৩১ মে সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং বদলের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জন্য গিয়েছে। কলকাতা পুলিশ ও হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ।
আরও পড়ুন: সৌগত রায়ের গাড়ি লক্ষ্য করে পরের পর ডিম, ডেপুটেশন দিয়ে বেরোনোর সময় আক্রান্ত তৃণমূল সাংসদ!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজের জন্যই যান চলাচলে এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার ৩১ মে, সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতু ও তার সমস্ত র্যাম্প দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। এর ফলে রবিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা যানবাহনকে টার্ফ ভিউ ও হেস্টিংস ক্রসিং হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে। একইভাবে, জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কে.পি. রোড হয়ে আসা গাড়িগুলিকেও বিকল্প রুট ব্যবহার করতে হবে।
Traffic Advisory: Complete closure of Vidyasagar Setu from 06:00 a.m. to 02:00 p.m. on Sunday, 31st May 2026.
— Kolkata Police (@KolkataPolice) May 28, 2026
Request to plan your journey using alternative routes.
Please see the detailed notification below. pic.twitter.com/Xvu8C1z2fD
খিদিরপুর দিক থেকে গার্ডেন রিচ রোড হয়ে সেতুর দিকে আসা পূর্বমুখী যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও ময়দানের দিক থেকে আসা গাড়িগুলোর জন্য সেতুতে ওঠার পথও বন্ধ থাকবে।
আরও পড়ুন: আবারও পুরুষ 'লক্ষ্মী'র খোঁজ, মুর্শিদাবাদের পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়
কলকাতা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক ডাইভার্ট করা হতে পারে। তাই রবিবার যাঁরা কলকাতায় ট্রাভেল করবেন সেই সব যাত্রী ও গাড়িচালকদের আগেভাগে কোন রাস্তা দিয়ে কোথায় যাবেন, সেই পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
বিশেষ করে হাওড়া ও কলকাতার মধ্যে যে সব সাধারণ মানুষ যাওয়া আসা করেন, তাঁদের বিকল্প হিসেবে হাওড়া ব্রিজ ব্যবহার করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি যানজট এড়াতে সম্ভব হলে অপ্রয়োজনীয় সফর এড়ানোরও পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।






















