এক্সপ্লোর

Nadia: লক্ষ্য ছিল ডাকাতি, নদিয়ায় গ্রেফতার ৩ দুষ্কৃতী

Nadia News: মাঝের গ্রাম ৯ নম্বর রেলগেট এলাকায় ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল ওই তিন দুষ্কৃতী। এরপর তল্লাশির সময় তাদেরকে গ্রেফতার করে। ধৃতরা হলেন দীনেশ সিকদার, তুহিন সরকার ও রতন বিশ্বাস।

সুজিত মণ্ডল, নদিয়া: ডাকাতির (Robbery) উদ্দেশে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল নদিয়ার (Nadia) গাংনাপুর থানার পুলিশ। উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র (Weapon)। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ডাকাতির উদ্দেশে জড়ো হয় তিন দুষ্কৃতী। রাতে পুলিশ গাড়ি টহল দিচ্ছিল। মাঝের গ্রাম ৯ নম্বর রেলগেট এলাকায় ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল ওই তিন দুষ্কৃতী। এরপর তল্লাশির সময় তাদেরকে গ্রেফতার করে। ধৃতরা হলেন দীনেশ সিকদার, তুহিন সরকার ও রতন বিশ্বাস। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি গুলি একটি ভোজালি এবং একটি রামদা উদ্ধার হয়। সকলের বাড়ি গাংনাপুর থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজ তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ যুক্ত কি না তা দেখতে চাইছে পুলিশ।

কিছুদিন আগেই গড়ফায় ডাকাতির খবর কানে এসেছিল। গড়ফায় দিনেদুপুরে ডাকাতি। হাত-পা বেঁধে গৃহিণীকে শৌচাগারে বন্ধ করে রেখে লুঠপাট। নগদ ৩০ হাজার টাকা ও গয়না হাতিয়ে চম্পট দুষ্কৃতীদের, অভিযোগ গৃহিণীর। ভরদুপুরে গড়ফার মণ্ডলপাড়ায় নির্মাণ ব্যবসায়ীর বাড়িতে হানা। মুখে রুমাল বেঁধে, টুপি পরে আসে দুষ্কৃতীরা, দাবি গৃহিণীর। 

ড়ফার মণ্ডল পাড়ার বাসিন্দা নির্মাণ ব্যবসায়ী সমর কর্মকার। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ডাকাতি হয়। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় সমর কর্মকার বাড়িতে ছিলেন না। বাড়িতে একাই ছিলেন সমরের স্ত্রী শিবানী কর্মকার। জানা গিয়েছে, অভিযুক্তের মুখে রুমাল চাপা দেওয়া ছিল। মাথায় ছিল টুপিও। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খোলেন শিবানী। পুলিশ সূত্রে খবর, দরজা খুলতেই ফ্ল্যাটে ঢুকে পড়ে। ছুরি নিয়ে ভয় দেখায় অভিযুক্ত। হাত-পা মুখ বেঁধে শৌচাগারে নিয়ে যাওয়া হয় গৃহিণীকে। গলার সোনার চেন এবং হাতে সোনার আংটি খুলে নেয়। পাশাপাশি ৩০ হাজার টাকা এবং সমর কর্মকারের চারটে সোনার আংটি নিয়ে চম্পট দেয়।

এর কিছুদিন আগে, এদিকে ৫ হাজার টাকা ক্যাশব্যাকের (Cashback) ফাঁদে পড়ে ১ লক্ষ ৬৩ হাজার টাকা খোয়ালেন জোড়াবাগানের এক বাসিন্দা। জোড়াবাগান থানার পাশাপাশি কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের সাইবার শাখাতে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, খোয়া যাওয়া টাকা দিয়ে কেনা হয়েছিল সোনার কয়েন।

আরও পড়ুন: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget