এক্সপ্লোর

HS Examinees Injured:পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার ৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

Bankura News:পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তাঁরা। গুরুতর জখম অবস্থায় তিন পরীক্ষার্থীকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দুর্ঘটনা এড়াতে পারলেন না ৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার (Bankura Road Accident) শিকার হন তাঁরা। গুরুতর জখম অবস্থায় তিন পরীক্ষার্থীকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

কী জানা গেল?
এই রাজ্যে সড়ক দুর্ঘটনা এখন পরিচিত বিষয়। তবে এদিন বাঁকুড়ায় যা ঘটেছে, তার পর ওই তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এ বছর পরীক্ষা দেওয়া সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা থাকছে। স্থানীয় সূত্রে খবর, এবার বেলিয়াতোড় হাইস্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র হয়েছে ছান্দার উচ্চ বিদ্যালয়ে। বৃহস্পতিবা দুপুরে, সেই মতো, পরীক্ষা দিয়ে ফিরছিলেন বেলিয়াতোড় হাইস্কুলের তিন ছাত্র-- শুভম দাস,  প্রিয়জিৎ গড়াই ও রণিত রক্ষিত। ফেরার পথে একটি মোটরবাইকে চড়েন তাঁরা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মুড়াকাটার কাছে একটি টোটোকে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই বাইকটিতে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন তিন পরীক্ষার্থী। প্রথমে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বেলিয়ায়তোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে বেলিয়াতোড় থানার পুলিশ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৩ জনকে। আহত তিন ছাত্রর মধ্যে একজনের আঘাত অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু দিন আগে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, প্রায় একই রকম একটি দুর্ঘটনার কথা শোনা গিয়েছিল পুরুলিয়ায়।

জখম মাধ্যমিক পরীক্ষার্থীরা...
সকাল সাড়ে আটটা নাগাদ বলরামপুর বাগমুন্ডি রাজ্য সড়কের কাঁশ বহাল এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটেছিল। জখম পরীক্ষার্থীদের বাড়ি ছিল বলরামপুর ডাভা গ্রামে। বলরামপুরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়া সময় মোটর বাইকে ধাক্কা মারে একটি বাস। ওই বাইকেই ছিল তিন মাধ্যমিক পরীক্ষার্থী। খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি তাদের বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছন বলরামপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। হাসপাতালে যান বলরামপুরের পাঁচটি পরীক্ষাকেন্দ্রের পরীক্ষক বিশ্বরূপ হালদার। পরীক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়। পরে জানা যায়, জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তারা। জখম সমীর গোপের পরীক্ষাকেন্দ্র লালীমাতি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, প্রদীপ তন্তুবায় ও জয়দেব গোপের পরীক্ষাকেন্দ্র বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

আরও পড়ুন:সন্দেশখালিতে অবস্থান ঘিরে ধুন্ধুমার, আটক সুকান্ত মজুমদার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
Weather Alert: উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া, উত্তর থেকে দক্ষিণ - ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় ?
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget