এক্সপ্লোর

Ashoknagar News: অশোকনগরে মাদক খাইয়ে নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৩

Gang Rape In Ashoknagar: মাদক খাইয়ে এক নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগে গ্রেফতার হল তিনজন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরে।

অশোকনগর: মাদক খাইয়ে এক নাবালিকাকে গণধর্ষণ (Gang rape) করার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar)। পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা নির্যাতিতার পরিচিত বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

আরও পড়ুন: Wetland illegal Construction Controversy : অবাধে চলছে জলাভূমি ভরাট, হইচই পড়ে যেতেই ঢাকা হল আর্থমুভার, এবিপি আনন্দ-র ক্যামেরা দেখতে যা হল ...

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাড়ার এক পরিচিত যুবকের সঙ্গে ঘুরতে বেরিয়ে ছিল নির্যাতিতা। পরিচিত ওই যুবক ঘুরতে ঘুরতে অশোকনগরের ১৩ নম্বর ওয়ার্ডের একটি স্কুলের পিছনে নিয়ে যায়। তারপর ফোন করে তার আর দুই সঙ্গীকে ডাকে। তারপর স্কুলের পিছনেই মদ খেতে শুরু করে।

অভিযোগ, ওই নাবালিকাকেও জোর করে মদ খাওয়ানো হয়। তার জেরে ওই নাবালিকা নেশাগ্রস্ত হয়ে পড়লে তাকে তিনজন মিলে গণধর্ষণ করে। পরে কোনও রকমে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সমস্ত কথা খুলে বলে নির্যাতিতা। এরপরই নির্যাতিতার মা অশোকনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কিছুক্ষণের মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন: Newtown News: যাত্রী তোলাকে কেন্দ্র করে মারামারি অটো চালকদের, চাঞ্চল্য নিউটাউনে

প্রসঙ্গত উল্লেখ্য, পূর্ব বর্ধমানের জামালপুরে ১৩ বছরের এক নাবালিকার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হুমকি দেওয়া হয়েছিল। তার বদলে চাওয়া হয়েছিল পাঁচ লক্ষ টাকা। এই অবসাদে নাবালিকা আত্মঘাতী হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের আবুজহাটি গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁটাগড়িয়াতে। শুক্রবার সকালে ওই গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় বাড়ি থেকে ওই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ এসে দেহটি নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্ত শুরু করলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে বিষয়টি কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Siliguri News: শিলিগুড়িতে গ্রেফতার সোনা পাচার চক্রের মূল চক্রী

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget