এক্সপ্লোর

Mithun Chakraborty: ‘৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগে আছেন, ২১ জন আমার সঙ্গে' বিস্ফোরক মিঠুন

Mithun Chakraborty Press Meet: পার্থ ইস্যুতে সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মিঠুন চক্রবর্তী। 

কলকাতা: ‘৩৮ জন তৃণমূল (TMC) বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগে আছেন, ২১ জন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন' বুধবার সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক দাবি করলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এদিন পার্থ ইস্যুতেও মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, ‘প্রমাণ থাকলে প্রধানমন্ত্রী (PM), রাষ্ট্রপতিও (President) বাঁচাতে পারবেন না। প্রমাণ না থাকলে ঘুমিয়ে থাকুন, কোনও সমস্যা নেই।’ এ দিন সাংবাদিক বৈঠকে মিঠুন আরও বলেন, ‘বিজেপি লড়াই ছাড়বে না। স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি রাজ্যে সরকার গড়বে। বিজেপি কোথাও রাজ্যে অশান্তি করেনি। বিজেপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে। আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্মানের জায়গা ছিল। এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের নামের সঙ্গে প্রশ্নচিহ্ন এসে গেছে।' পশ্চিমবঙ্গ নিয়ে আশঙ্কা প্রকাশ করে মিঠুনের মন্তব্য, এখন বাংলাকে ভগবানও বাঁচাতে পারবে না।’

কী বললেন মিঠুন, একনজরে...

  • প্রমাণ থাকলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও বাঁচাতে পারবেন না
  • প্রমাণ না থাকলে ঘুমিয়ে থাকুন, কোনও সমস্যা নেই
  • বিজেপি কোথাও রাজ্যে অশান্তি করেনি
  • বিজেপির বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে
  • আগে রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্মানের জায়গা ছিল
  • এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের নামের সঙ্গে প্রশ্নচিহ্ন এসে গেছে
  • এখন বাংলাকে ভগবানও বাঁচাতে পারবে না
  • ৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগে আছেন
  • ২১ জন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন
  • বিজেপি লড়াই ছাড়বে না
  • স্বচ্ছ নির্বাচন হলে কালই বিজেপি রাজ্যে সরকার গড়বে

লোকসভা ভোটের (Loksabha Election) আগে ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। গত ৫ জুলাই কলকাতায় আসেন তিনি। কোন ভূমিকায় তাঁকে দেখা যেতে চলেছে তা নিয়ে জল্পনা ছড়ায়।  সংবাদমাধ্যমে মিঠুনের আগমনের কথা জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'মিঠুনদার সঙ্গে দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুন আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দীলয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।'

ভোটের মুখে বিজেপি-তে (BJP) যোগ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। গা গরম করা ছবির সংলাপ আউড়ে উত্তেজিত করেছিলেন বিজেপি-কে। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর বঙ্গ রাজনীতি থেকে কার্যত গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ফের বাংলায় প্রত্যাবর্তন করেছেন 'ফাটাকেষ্ট' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁকে এ বার পরমাণু বোমার (Nuclear Bomb) সঙ্গে তুলনা করলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তৃণমূলের বিরুদ্ধে মিঠুনকেই অস্ত্র হিসেবে ব্যবহারের ইঙ্গিত দিলেন।

আরও পড়ুন: Arpita Mukherjee: দরজা ভেঙে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা-র ফ্ল্যাটে ইডি

এরপর কলকাতায় পা রেখেছেন মিঠুন। সুকান্তর আমন্ত্রণ রক্ষা করতে সেদিন সন্ধেতেই রাজ্য বিজেপি-র সদর দফতরেও যান। সেখানে সুকান্তর সঙ্গে বৈঠক করেন তিনি। তার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপি-র সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন। দল যে নির্দেশ দেবে, যে দায়িত্ব দেবে পালন করবেন নিষ্ঠা ভরে। তাঁকে কী দায়িত্ব দেওয়া হচ্ছে, তা যদিও খোলসা করেননি মিঠুন। তবে তৃণমূলের বিরুদ্ধে যে তাঁকে ব্যবহার করা হবে আগামী দিনে, সেই ইঙ্গিত দেন সুকান্ত

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
Baranagar Woman Death: মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!
মৃতদেহ উদ্ধারের পরেরদিন তরুণীর ফোন থেকে দাদাকে মেসেজ, 'আমি তোমাদের মধ্যেই রয়েছি'! বরানগরের ঘটনায় নতুন মোড়!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget