এক্সপ্লোর

Arpita Mukherjee: দরজা ভেঙে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা-র ফ্ল্যাটে ইডি

ED Raid Arpita Flat: পার্থ ঘনিষ্ঠ অর্পিতা-র একাধিক ফ্ল্যাটে তল্লাশি ইডি-র । এদিন কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি ফ্ল্য়াটে যায় ইডি আধিকারিকরা।

কলকাতাঃ  পার্থ ঘনিষ্ঠ অর্পিতা-র একাধিক ফ্ল্যাটে তল্লাশি ইডি-র (ED)। এদিন কেন্দ্রীয় বাহিনী (Central Force) নিয়ে ইডি ফ্ল্য়াটে যায় ইডি আধিকারিকরা। লক ভেঙে দরজা ভেঙে অর্পিতার ফ্ল্যাটের ভিতর ঢোকে। ফ্ল্যাটের ভিতরে থাকা একাধিক লকার, ড্রয়ার ঘেঁটে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

বুধবার বেলঘড়িয়ার রথতলায়  পার্থ ঘনিষ্ঠ অর্পিতা-র ব্লক ২, ৫ দুটি ফ্ল্যাটেই যায় ইডি। ব্লক ৫ এর ৯ তলায় ভিতরে ঢুকে আরও কিছু নথি উঠে আসে কিনা, সেই কারণে তন্নতন্ন করে খোঁজ চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাক আধিকারিকরা। পাশাপাশি কসবার রাজডাঙায় অর্পিতা মুখোপাধ্যায়ের সংস্থা ইচ্ছে এন্টারটেনমেন্টের অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডি-র অফিসাররা। এই সংস্থার সঙ্গে জড়িত অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। তবে এর মাঝেই উঠে এল এক চাঞ্চল্যকর অভিযোগ । এদিন কসবায় রাজডাঙা মেনরোডে ইচ্ছে এনটারটেইমেন্টে  তল্লাশি চালায় ইডি। কারণ এখানে ডিরেক্টর ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। পাশাপাশি অর্পিতা-র বোনের বর কল্যাণ ধর এখানের যুগ্ন ডিরেক্টর। এখান থেকে তদন্ত সূত্রের জন্য কোনও গুরুত্বপূর্ণ নথি পাবার আশায় এদিন ইডি অভিযান চালায় ইডি। 

আরও, মন্ত্রীত্ব ছাড়ছেন? পার্থ বললেন 'কারণ কী?'

এসএসসি দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টালিগঞ্জে ডায়মন্ড সিটি সাউথের বিলাসবহুল ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে লক্ষ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় বহু মূল্যের বিদেশি মুদ্রা। কলকাতা ও শহরতলি এলাকায় অর্পিতার অনেক ফ্ল্যাটের হদিশ মিলেছে। জমি-বাড়ির দলিল বাজেয়াপ্ত করেন ইডি-র আধিকারিকরা। বাজেয়াপ্ত করা হয়েছে শিক্ষা দফতরের খাম। ইডি-র দাবি, পার্থ ও অর্পিতা, দু’জনের বাড়ি থেকেই যৌথ নামে বেশ কিছু নথি মিলেছে। এর কারণ জানতে চান ইডি-র তদন্তকারীরা। ইডি সূত্রে দাবি, পার্থর সঙ্গে অর্পিতার ঘনিষ্ঠতা বছর দশেক ধরে। এর মধ্যে আর্থিক লেনদেন, নামে-বেনামে সম্পত্তি, যৌথ সম্পত্তির হদিশ মিলেছে। ইডি সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া ৩টি ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় কিছু লেখা রয়েছে। সেগুলির অর্থ উদ্ধারের চেষ্টা চলছে।এছাড়া, উদ্ধার হয়েছে ৩৭টি ফাইল ফোল্ডার, সেখানে প্রায় ২৬০০ পাতার নথিতে কী রয়েছে, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে একজন ইডি অফিসারকে।  

 

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget