এক্সপ্লোর

Manoj Tiwari: 'প্রেমিকাকে তুলে আনতে ৫০ লক্ষ, উচ্ছেদের রেট ১০ লক্ষ', পুরসভার গেটের ব্যানার ঘিরে চাঞ্চল্য

হাওড়া জেলা গণতান্ত্রিক নাগরিকবৃন্দর নামে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে ব্যানার টাঙানো হয় হাওড়া পুরসভার গেটে। মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এলাকায় চাঞ্চল্য।

সুনীত হালদার, হাওড়া: 'রাস্তা দখল করে দোকান দেওয়া থেকে প্রেমিকাকে বাড়ি থেকে তুলে আনা। ফেল কড়ি মাখো তেল! ৫০০ টাকা থেকে ৫০ লক্ষ টাকা! হাওড়া পুরসভার গেটের বাইরে হাওড়া জেলা গণতান্ত্রিক নাগরিকবৃন্দর নামে টাঙানো তালিকায় অভিযোগ, এটাই শিবপুরের বিধায়কের বেআইনি কাজের প্রাইস লিস্ট'। যাঁরা করেছেন, তাঁদের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, পুলিশ ব্যবস্থা নেবে- প্রতিক্রিয়া অভিযুক্ত বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারির। তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

প্রেমিকাকে বাড়ি থেকে তুলে আনতে হলে প্রেমিককে দিতে হবে ৫০ লক্ষ টাকা! ৩০ লক্ষ টাকা লাগবে কারও জমি দখল করতে হলে! আর কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হলে, তার রেট ১০ লক্ষ টাকা! শুধু তাই নয়,তালিকায় আরও আছে।  বেআইনি বাড়ি তৈরি করলে প্রতি তলার জন্য লাগবে ১০ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকায় মিলবে পুরসভার চাকরি। ১০০ দিনের কাজ পেতে মহিলাকে দিতে হবে ২০০০ টাকা।

অভিযোগ, এটাই শিবপুর কেন্দ্রের তৃণমূল বিধায়কের বেআইনি কাজের প্রাইস লিস্ট! হাওড়া জেলা গণতান্ত্রিক নাগরিকবৃন্দর নামে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে ব্যানার টাঙানো হয় হাওড়া পুরসভার গেটে। মন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে এলাকায় চাঞ্চল্য। বিতর্ক পিছু ছাড়ছে না শাসক-বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির।

মঙ্গলবার রাতে হাওড়া পুরসভার গেটের বাইরে মন্ত্রীর নামে এরকম দু'টি বড় বড় ব্যানার দেখা যায়। যেখানে সাত রকম তোলাবাজির রেট দেওয়া হয়েছে। ব্যানারের নীচে লেখা, হাওড়া জেলা গণতান্ত্রিক নাগরিকবৃন্দ। কে বা কারা ব্যানার লাগিয়েছেন তা দেখেননি বলে দাবি পুরসভার কর্মীদের। পরে খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ব্যানার দু'টি খুলে নিয়ে যায়। 

শিবপুর ও ক্রীড়াপ্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির কথা, গোটা ঘটনা তদন্ত হচ্ছে। যারা পোস্টার মেরেছে তাদের ছবি সিসিটিভি তে ধরা পড়েছে। তার কাছেও ছবি এসেছে। সময়ের অপেক্ষা। তাদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যবস্থা নেবে।

বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই এ প্রসঙ্গে বলছেন, আমরা অনেকদিন আগে থেকেই তৃণমূল কংগ্রেসের তোলাবাজি নিয়ে বলে আসছি। এবার হাওড়া পুরসভার গেটে শিবপুরের বিধায়কের বিরুদ্ধে পোস্টার। সাধারণ মানুষ তৃণমূলের রাজত্বে খুব ভয়ে ও আতঙ্কে রয়েছেন। তারা তৃণমূলের নেতার বিরুদ্ধে বলতে ভয় পাচ্ছে। কেউ কিছু বললে মার খাবে নয়তো পুলিশ কেস হতে পারে। তাই মানুষ এইভাবে পোস্টার দিয়ে প্রতিবাদ করছে।

সম্প্রতি মন্ত্রীর অফিসে ডেকে পাঠিয়ে, একজনকে মন্ত্রী সাজিয়ে পুলিশের সামনে কারখানা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন শিবপুরের এক ব্যবসায়ী। ঘটনা নিয়ে প্রকাশ্যে আসে দুই মন্ত্রীর দ্বন্দ্ব। ব্যানারকাণ্ডের পিছনেও কি দলের দ্বন্দ্ব? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির আগে উঠছে এই প্রশ্ন। তুঙ্গে বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget