এক্সপ্লোর

Siliguri: কোটি কোটি টাকা অনলাইন প্রতারণার অভিযোগ, শিলিগুড়ি থেকে গ্রেফতার ৬

Siliguri News: গত ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে ৫ কোটি ৫০ লক্ষ টাকার অনলাইন প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি।

বাচ্চু দাস, শিলিগুড়ি: কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল শিলিগুড়িতে (Siliguri)। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। শিলিগুড়ি  মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার (Bhaktinagar Police Station) অধীন আশিঘর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় অভিযুক্তদের গ্রেফতার করে ব্যারাকপুর সাইবার ক্রাইম। ধৃতদের হেফাজতে রাখা হয়েছে। তাদের থেকে একাধিক পাসবুক, এটিএম কার্ড এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ, ধৃতরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দেশ-বিদেশে মোটা টাকার লেনদেন করত। গোটা ঘটনায় এখন মূলচক্রীর খোঁজ শুরু করেছে ব্যারাকপুর সাইবার ক্রাইম। 

সূত্রের খবর, গত ২৫ সেপ্টেম্বর ব্যারাকপুর সাইবার ক্রাইমে ৫ কোটি ৫০ লক্ষ টাকার অনলাইন প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় এক ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। এরপরই ব্যারাকপুর সাইবার ক্রাইমের আধিকারিকরা জানতে পারেন শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় একটি ভাড়া বাড়িতে ঘাটি গেঁড়েছিল। সেখান থেকেই হোয়াটসঅ্যাপে শেয়ার বাজারের গ্রুপ তৈরি করে সাধারণ মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভাড়া নিত তারা। সেসব অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করে প্রতারণা করা হত। সেই খবর পেতেই ব্যারাকপুর সাইবার ক্রাইম শিলিগুড়ি এসে পৌঁছোয়। যৌথ অভিযানে পুলিশের জালে ধরা পড়ে ছয় জন। জানা গিয়েছে, ধৃতদের ট্রানজিট রিমান্ডে ব্যারাকপুর নিয়ে যাওয়া হবে। ঘটনার পুর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।

কয়েকদিন আগে একটি খবর প্রকাশ্যে এসেছিল। সেখানে জানা গিয়েছিল একটি বহুজাতিক সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিকের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছিল ৮৫ লাখ টাকা। সিবিআই, কাস্টমস ও নারকোটিকস ডিপার্টমেন্টের অফিসার পরিচয় দিয়ে এমন ভাবে পাতা হয়েছিল ফাঁদ, ঘুণাক্ষরেও টের পাননি ওই ব্যক্তি। আর এই পুরো কথাবার্তাটাই হয়েছিল অনলাইন যোগাযোগ মাধ্যম স্কাইপ-এ। অ্যাকাউন্ট থেকে টাকা সাফ হয়ে যাওয়ার ঘটনা মাঝেমধ্যে শোনা যায়। তবে এক্ষেত্রে টাকা নেওয়া হয় চেকে। আর তা পাঠিয়ে দেওয়া হয়  রানা গার্মেন্টস নামে এক কোম্পানির অ্যাকাউন্টে। দিল্লির এইচডিএফসি ব্যাঙ্কে রয়েছে তাদের এই অ্যাকাউন্ট। প্রতারণার অভিযোগ প্রথমে করা হয় বিশাখাপত্তনমে। সেই এফআইআর অনুসারে, রানা গার্মেন্টসের অ্যাকাউন্ট থেকে ওই টাকা ভাগে ভাগে ১০৫ টি অ্যাকাউন্টে চালান করা হয়েছে সেই টাকা। দিল্লি উত্তমনগরের HDFC Bank এর তরফেও পুলিশে অভিযোগ করা হয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছেন ব্যাঙ্কেরই এক কর্মচারী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget