এক্সপ্লোর

SLST Protest: অবস্থানের ৬০০ দিন, চাকরির দাবিতে অনড় SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা

আজ তাঁদের অবস্থান ৬০০ দিনে পড়ল। চাকরিপ্রার্থীদের সঙ্গে একাধিকবার প্রশাসনের বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি।  

কলকাতা: SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে মেয়ো রোডে গান্দী মূর্তির নীচে অবস্থান আন্দোলন চালাচ্ছেন। আজ তাঁদের অবস্থান ৬০০ দিনে পড়ল। চাকরিপ্রার্থীদের সঙ্গে একাধিকবার প্রশাসনের বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি।

হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়া ২৬৯ জনের সম্পর্কে তথ্য চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিলেন মামলাকারীদের আইনজীবীরা। সেই তথ্য মেলার পর সকলকে মামলা সংক্রান্ত পিটিশন পাঠানো হবে। 

২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের ওপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো শুরু হল ২৬৯ জনকে মামলায় সংযুক্ত করার প্রক্রিয়া। মঙ্গলবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বেশকিছু তথ্য চেয়ে চিঠি দিলেন মামলাকারীদের আইনজীবীরা। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে যেসব তথ্য চাওয়া হচ্ছে, তা হল, চাকরি বাতিল হওয়া ২৬৯ জনের নাম, তাঁদের ঠিকানা, বয়স, চাকরি বাতিল হওয়ার সময়ে যে বিদ্যালয়ে তাঁরা শিক্ষাকতা করতেন, তার নাম। পর্ষদের থেকে সমস্ত তথ্য পাওয়ার পর, মামলা সংক্রান্ত পিটিশন তাঁদেরকে পাঠানো হবে। ফলে চাকরি বাতিল হওয়া ২৬৯ জনকে মামলায় সংযুক্ত করার কাজ শুরু হয়ে গেল এদিন থেকেই। ২০১৪’র টেটে দ্বিতীয় নিয়োগ তালিকায় থাকা যে, ২৬৯ জনকে বেআইনিভাবে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল, 

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের সকলকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেন। এরপর বরখাস্ত হওয়া প্রার্থীদের একাংশ সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। কিন্তু ডিভিশন বেঞ্চও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সিলমোহর দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারীরা। গত ১৮ অক্টোবর, সর্বোচ্চ আদালত এই ২৬৯ জনের চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়। পাশাপাশি এই ২৬৯ জনকে আবার কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের কাছে ফেরত পাঠায় সর্বোচ্চ আদালত। 

সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সিঙ্গল বেঞ্চ এই ২৬৯ জনকে মামলায় যুক্ত করবে এবং তারপর তাঁদের বক্তব্য শুনে প্রয়োজনীয় নির্দেশ দেবে। সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মতোই এদিন ২৬৯ জনকে মামলায় সংযুক্তিকরণের কাজ শুরু হল।

টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? জানতে চাইল হাইকোর্ট। গত ১ নভেম্বরই মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি। ইচ্ছাপ্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ফোনেই এই বিষয়ে পর্ষদ সভাপতিকে অবগত করার নির্দেশ দিলেন বিচারপতি। মামলাকারীদের দাবি, ২০১৪ বা ২০১৭, কোনও বারেই প্রাথমিক টেটের নম্বর প্রকাশ্যে আনেনি পর্ষদ। যাঁরা দুটি টেটেই পাশ করেছেন, তাঁরা যদি নম্বর জানতে পারেন তাহলে যে টেটে তাঁরা বেশি নম্বর পেয়েছেন, সেই টেটের শংসাপত্র সদ্য শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ায় জমা দেবেন। ফলে নিয়োগে তাঁরা বর্ধিত সুবিধা পাবেন বলে দাবি মামলাকারীদের। এ বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। সোমবার মামলার শুনানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget