এক্সপ্লোর

DA Protest: ৬৪ দিনে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান, রাজনৈতিক বাগযুদ্ধে জোরাল সংঘাত

DA-আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী চোর-ডাকাত বলে আক্রমণ করায়, গতকাল মহা সমাবেশের মিছিল থেকে পাল্টা চোর চোর বলে কটাক্ষ করেন সরকারি কর্মীরা।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: DA-আন্দোলন ঘিরে হুঁশিয়ারি, রাজনৈতিক বাগযুদ্ধে জোরাল হচ্ছে সংঘাত। এরই মধ্যে ৬৪ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি (State Government Employee) কর্মীদের ধর্না-অবস্থান। DA-আন্দোলনকারীদের চোর-ডাকাত বলে আক্রমণ করায়, গতকাল মহা সমাবেশের মিছিল থেকে পাল্টা চোর চোর বলে কটাক্ষ করেন সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ৬ এপ্রিল ফের কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর-মন্তরে ধর্নায় বসবেন DA-আন্দোলনকারীরা।

আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও, বকেয়া আদায়ের দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। গতকাল মেয়ো রোডে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চ থেকে ৬০০ মিটার দূরে শহিদ মিনার চত্বরে কালই মহা সমাবেশের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। শিয়ালদা ও হাওড়া থেকে মিছিল করে আসেন অধ্যাপক, শিক্ষক, নার্স-সহ রাজ্য সরকারি কর্মীরা। শহিদ মিনারের সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও বিকাশরঞ্জন ভট্টাচার্য, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। DA-সমাবেশে যোগ দেওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। 

মুখ্যমন্ত্রীর আক্রমণ: বুধবার চোর-ডাকাত বলেছিলেন। এরপর গতকাল ধর্নামঞ্চ ডিএ আন্দোলনকারীদের হুঁঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী। বলেন, টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই! সব ডিপার্টমেন্টকে বলেছি, ফাইল খুঁজে বের করুন'। পাল্টা সুর চড়িয়েছেন আন্দোলনকারীরাও। তুঙ্গে রাজনৈতিক তরজা।

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রেড রোডে দুদিন ধর্না দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর তাঁর সরকারের বিরুদ্ধে ডিএ নিয়ে বঞ্চনার অভিযোগে দুমাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। তৃণমূলের ধর্নামঞ্চ থেকে মাত্র ৬০০ মিটার দূরে বসে থাকা সেই ডিএ-আন্দোলনকারীদের উদ্দেশে বৃহস্পতিবার চড়া সুরে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়!

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী: মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, আমি সব ডিপার্টমেন্টকে বলেছি, সব ফাইল খুঁজে বের করুন, খুঁজতে খুঁজতে দেখছেন তো কত বেরচ্ছে... টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই!... সব চাকরি চিরকুটে হয়েছে। সব ফাইল খুঁজে বার করতে বলেছি। যাঁরা আন্দোলনে বসেছেন তাঁদের বেশিরভাগের চিরকুটে চাকরি। হুঁশিয়ারিতে অবশ্য় ডিএ আন্দোলনকারীরা চুপ করতে নারাজ! পাল্টা জবাব দিয়েছেন তাঁরাও।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পান। এরাজ্য়ের সরকারি কর্মীরা ডিএ পান ৬ শতাংশ হারে। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য়ের মধ্য়ে ডিএ-র ফারাক ৩৬ শতাংশ। 
বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে।  অন্য়দিকে, হুঁশিয়ারি, রাজনৈতিক বাগযুদ্ধে জোরাল হচ্ছে সংঘাত।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget