এক্সপ্লোর

Independence Day 2022: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, ৩৫ ফুট লম্বা জাতীয় পতাকা উত্তোলন করলেন নুসরত জাহান

Independence Day 2022: বসিরহাট ১৪ নম্বর ওয়ার্ডের প্রান্তিক ফুটবল মাঠে ১০৫ ফুট উঁচু স্ট্যান্ডের উপরে ৩৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ নুসরাত জাহান।

সমীরণ পাল, বসিরহাট: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কি অমৃত মহোত্সব। ত্রিবর্ণরঞ্জিত পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস (Independence Day 2022) উদযাপনের ছবি বঙ্গেও। বসিরহাটে ১০৫ ফুট উঁচু স্ট্যান্ডের উপর ৩৫ ফুট লম্বা জাতীয় পতাকা উত্তোলন করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। 

জাতীয় পতাকা উত্তোলন করলেন নুসরত জাহান: বসিরহাট ১৪ নম্বর ওয়ার্ডের প্রান্তিক ফুটবল মাঠে ১০৫ ফুট উঁচু স্ট্যান্ডের উপরে ৩৫ ফুট লম্বা ও ২০ ফুট চওড়া জাতীয় পতাকা উত্তোলন করেন সাংসদ নুসরাত জাহান। সঙ্গে ছিলেন বসিরহাট জেলা পুলিশ সুপার যোবি থমাস কে সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। স্বাধীনতা দিবস উদযাপনে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা। নুসরতকে দেখার পাশাপাশি এত উঁচু স্যান্ডের উপর জাতীয় পতাকার ছবি মোবাইল বন্দি করে রাখতে, টাকি রাস্তার ধারে লাইন দিয়ে ছবি তুলতে দেখা যায় মানুষদের।

রেড রোডে স্বাধীনতা দিবস উদ্‍যাপন: দু’ বছর পর সাধারণ দর্শকের উপস্থিতিতে রেড রোডে উদ্‍যাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস। পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাজ্ঞাপনের পর রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। কুচকাওয়াজের নিরাপত্তার দায়িত্বে ১২০০ পুলিশ কর্মী। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শপিং মল, মেট্রো স্টেশনে বাড়ানো হয় নজরদারি। রাস্তায় গাড়ি থামিয়ে চলে নাকা তল্লাশি।  

আলিপুরদুয়ারে মহা সমারোহে পালিত হচ্ছে ৭৬ তম স্বাধীনতা দিবস। ঐতিহাসিক বক্সা ফোর্টে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। এই বক্সা ফোর্টে ১৯৩০ সালের পর থেকে বন্দি ছিলেন ত্রৈলোক্যনাথ চক্রবর্তী-সহ বহু স্বাধীনতা সংগ্রামী। জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যাতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানি ও পুলিশ সুপার দীনেশ কুমার স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন জেলাশাসকের অফিসে।

নিজের দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণও করেন তিনি। মালদায় নিজের দফতরের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। জেলাশাসক ও পুলিশ সুপার প্রদীপ যাদবকে গার্ড অফ অনার দেওয়া হয়। এছাড়াও, বিভিন্ন সংগঠনের তরফে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি শহর পরিক্রমা করে। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তের নো ম্যানস ল্যান্ডে স্বাধীনতা দিবস পালন। বিএসএফের ১৭৯ নম্বর ব্যাটেলিয়নের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিএসএফের আধিকারিক এবং দু’ দেশের সাধারণ মানুষ৷

আরও পড়ুন: Sukanta Majumder:"পায়ের মাপ আমরাও নিতে জানি,'' নাম না করে সৌগতকে হুঁশিয়ারি সুকান্তর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget