এক্সপ্লোর

Sukanta Majumder:"পায়ের মাপ আমরাও নিতে জানি,'' নাম না করে সৌগতকে হুঁশিয়ারি সুকান্তর

Sukanta On Sougata: "পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।'' হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

কলকাতা: এবার নাম না করে সৌগত রায়কে (Sougata Roy) হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। এদিন তিনি বলেন, "তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন। তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি। পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে। বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না।'' হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 

সুকান্ত মজুমদারকে পাল্টা কটাক্ষ সৌগত রায়ের: এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন, "সুকান্ত (Sukanta Majumder) নবাগত রাজনীতিবিদ। তাঁর মন্তব্য আমি গুরুত্ব দিয়ে দেখছি না। আমি যে মন্তব্য করেছিলাম, সে বিষয়ে তো আগেই বলেছি যে না করলে ভাল হত। তৃণমূল কর্মীরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে কোনও শক্তিই নেই।'' 

ঠিক কী বলেছিলেন সৌগত রায়? কামারহাটিতে বেঁফাস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ। শনিবার তৃণমূলের সাংসদ ও বিধায়কের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ কিছু না বললেও, অসিত মজুমদারের হুঁশিয়ারি ভালভাবে নেননি তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ও। সরাসরি বলেছিলেন, বারবার ভুল করছেন অসিত মজুমদার। অসিত মজুমদারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকজন লোকসভার সদস্য, তাঁকে নিয়ে আমি কোনও মন্তব্য করব না। কিন্তু অসিত মজুমদার আগেও একটা ভুল করেছিলেন, আবারও করলেন। দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি তো দলের কোনও পদে নেই। তবে প্রবীণ সদস্য হিসেবে আমি দলকে বলব।’’ দলের অন্য জন প্রতিনিধির মন্তব্য সম্পর্কে শনিবার মুখ খুলেছিলেন সৌগত রায়। সে দিনই আবার কামারহাটিতে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তিনি বলেন, “যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। এই দিনের জন্য অপেক্ষা করুন।’’

কিন্তু একজন অধ্যাপকের মুখে এই ভাষা কেন? এই প্রশ্ন তুলে আগেও কটাক্ষ করেছেন  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল তিনি বলেন, "একজন অধ্যাপক হয়ে তাঁর মুখ থেকে এই ধরনের কথা বেরচ্ছে, লজ্জায় আমার মাথা হেঁট হচ্ছে, কারণ আমিও একজন অধ্যাপক। বাংলার রাজনৈতিক সংস্কৃতি কতটা নীচে পৌঁছে গেছে, তা প্রফেসর সৌগত রায় আরেকবার প্রমাণ করলেন।''

আরও পড়ুন: Anubrata Mondal Update: অনুব্রতর অনুপস্থিতিতেই যজ্ঞের আয়োজন বোলপুরের নিচুপট্টির বাড়িতে

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের

ভিডিও

Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget