এক্সপ্লোর

ED: অফলাইন রেজিস্ট্রেশনের নামে নেওয়া হয়েছিল মোটা অঙ্কের টাকা! মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে আদালতে দাবি ইডি-র

সেই টাকা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে পৌঁছয় বলে জিজ্ঞাসাবাদে জানান তাপস মণ্ডল। আদালতে দাবি ইডি-র।

প্রকাশ সিনহা, কলকাতা: ছশোরও বেশি ডিএলএড কলেজ থেকে অফলাইন রেজিস্ট্রেশনের নামে নেওয়া হয়েছিল মোটা অঙ্কের টাকা। নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যর বিরুদ্ধে আদালতে দাবি করল ইডি। এবার মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকে চাওয়া হল অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি। ইডি-র দাবি, ২০১৮-২০২২ পর্যন্ত ৩টি সেশনে ছশোরও বেশি ডিএলএড কলেজে অফলাইনে ভর্তির জন্য আবেদনকারী পিছু নেওয়া হয়েছিল ৫ হাজার টাকা।

সেই টাকা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে পৌঁছয় বলে জিজ্ঞাসাবাদে জানান তাপস মণ্ডল। আদালতে দাবি ইডি-র। সূত্রের খবর, নিয়ম বহির্ভূতভাবে যাঁরা অফলাইনে ভর্তি হয়েছিলেন, তাঁরা পরবর্তীকালে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন কি না, এবার খতিয়ে দেখতে চায় ইডি। সেই কথা মাথায় রেখেই মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকে অফলাইন আবেদনকারীদের তালিকা চাওয়া হয়েছে।

ডিএলএড-এর পড়ুয়াদের অফলাইন রেজিস্ট্রেশনের জন্য নগদ টাকা নেওয়া হয়েছিল। আদালতে এমনই দাবি করল ইডি। নিয়ম বহির্ভূতভাবে যাঁরা অফলাইনে ভর্তি হয়েছিলেন, তাঁরাই কি পরবর্তীকালে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন কি না? এবার এই বিষয়টি খতিয়ে দেখছেন ED’র অফিসাররা।

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৬০০’র বেশি D.EL.ED কলেজ থেকে পড়ুয়াদের অফলাইন রেজিস্ট্রেশনের জন্য মোটা অঙ্কের নগদ টাকা নেওয়া হয়েছিল। মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে আদালতে পেশ করা রিমান্ড লেটারে এমনটাই দাবি করেছে ED। সূত্রের দাবি, এ’বিষয়ে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের কাছ থেকে অফলাইন রেজিস্ট্রেশন সংক্রান্ত নথি চাওয়া হয়েছে।

রিমান্ড লেটারে ED দাবি করেছে, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩টি সেশনে রাজ্যের ছ’শোরও বেশি D.EL.ED কলেজে অফলাইনে ভর্তির জন্য পড়ুয়া পিছু ৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। সেই নগদ টাকা সরাসরি পৌঁছে যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের তত্কালীন সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে। 

সূত্রের দাবি, নিয়ম বহির্ভূতভাবে যাঁরা অফলাইনে ভর্তি হয়েছিলেন, তাঁরাই কি পরবর্তীকালে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন কি না? এবার এই বিষয়টি খতিয়ে দেখতে চান ED’র অফিসাররা। ED’র তদন্তকারীরা মনে করছেন, বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে পুরো বিষয়টি জানতেন তাপস মণ্ডল। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময় টাকা নেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন তাপস মণ্ডল। এই অবস্থায়, অফলাইনে ভর্তি হওয়া প্রার্থীদের তালিকা তাপস মণ্ডলের কাছে চাওয়া হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget