এক্সপ্লোর

Fraud Case: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক পরিচয়ে রেলের জেনারেল ম্যানেজারকে 'হুমকি' ফোন, প্রতারণার চেষ্টা

টাকা না দিলে ফল ভুগতে হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ । হেয়ার স্ট্রিটে পূর্ব রেলের জিএমের অভিযোগ, ২জন গ্রেফতার । হরিদেবপুর থেকে ধৃত অভিযুক্ত বিভাস সরকার, সঙ্গীও গ্রেফতার। 

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক পরিচয়ে 'প্রতারণার চেষ্টা'! খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করে 'হুমকি'। 'টেন্ডার বাবদ ৫ কোটি ৮৮ লক্ষ টাকা চেয়ে পূর্ব রেলের জিএমকে ফোন। টাকা না দিলে ফল ভুগতে হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ । হেয়ার স্ট্রিটে পূর্ব রেলের জিএমের অভিযোগ, ২জন গ্রেফতার । হরিদেবপুর থেকে ধৃত অভিযুক্ত বিভাস সরকার, সঙ্গীও গ্রেফতার। 

অন্যদিকে আরও অভিযোগ প্রতারণার। যাঁদের অপরাধ দমন করার কথা। তাঁরাই গ্রেফতার অপরাধের অভিযোগে। সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালানোর অভিযোগ ওঠে গত মাসেই। সেই চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন খোদ পুলিশকর্মী। পুলিশের জালে ধরা পড়েছেন এক সিভিক ভলান্টিয়ারও। 

স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে পুলিশকর্মীদের থেকে টাকা তোলার অভিযোগ ছিল। পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগেই গ্রেফতার বেনিয়াপুকুর থানার এএসআই এবং তাঁর স্ত্রী। উলুবেড়িয়া থেকে গ্রেফতার হয়েছেন ১ সিভিক ভলান্টিয়ারও। মোট ধৃতের সংখ্যা ৪। লালবাজারে অভিযোগ করার পরে গ্রেফতার অভিযুক্তরা। ধৃত সিভিক ভলান্টিয়ারের নামে সৈকত দে। গ্রেফতার হয়েছেন বেনিয়াপুকুর থানার এএসআই সঞ্জীব দেড়ে ও তাঁর স্ত্রী বর্ণালী দেড়ে।

দিন কয়েক আগে স্বচ্ছ নিয়োগের দাবিতে রাস্তায় নেমেছিলেন পুলিশে চাকরিপ্রার্থীরা।আর এবার, পুলিশের বিরুদ্ধেই উঠল চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। 

গ্রেফতার করা হয়েছে বেনিয়াপুকুর থানার ASI সঞ্জীব দেড়ে এবং তাঁর স্ত্রী বর্ণালীকে। বর্ণলী দেড় রাজনীতির সঙ্গে যুক্ত। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত উলুবেড়িয়ার তৃণমূল পরিচালিত খলিসানি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। এখন এই পঞ্চায়েতেরই তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি। যদিও তাঁর সেই রাজনৈতিক পরিচয় মানতে নারাজ উলুবেড়িয়া পূর্ব তৃণমূলের সভাপতি আকবর শেখ। তাঁর দাবি, 'আমরা ওনাকে ১ বছর আগে সাসপেন্ড করেছি। প্রাক্তন প্রধান ছিলেন এক সময়।' সঞ্জীব দেড়ে ও বর্ণালী দেড়ের আইনজীবী অনুপম সেন বলেন, 'ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ২৯ তারিখ অবধি ৪ জনেরই পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।' একই অভিযোগে পুলিশের জালে লালবাজারে কর্মরত সিভিক ভলান্টিয়ার সৈকত দে এবং কার্তিক মান্না নামে আরও এক ব্যক্তি। স্বাস্থ্যদফতরে চাকরি দেওয়ার নামে একাধিক পুলিশকর্মীদের পরিবারের থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget