এক্সপ্লোর

Birbhum News: সিউড়ি হাসপাতালে নার্সের উপর আচমকা চড়াও রোগীর আত্মীয়, গ্রেফতার এক

Suri Super Specialty Hospital: রবিবার রাতে হাসপাতালের মেল মেডিক্যাল ওয়ার্ডে ঘটনাটি ঘটে। সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছয়।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: হাসপাতালে কর্মরত নার্সের উপর আচমকা চড়াও রোগীর আত্মীয়। তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নার্স মৌমিতা কর্মকার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Suri Super Specialty Hospital)।

চড়াও রোগীর আত্মীয়: রবিবার রাতে হাসপাতালের মেল মেডিক্যাল ওয়ার্ডে ঘটনাটি ঘটে। সিউড়ি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছয়। অভিযুক্ত কৈলাস দলুইকে গ্রেফতার করেছে পুলিশ। আহত নার্স মৌমিতা কর্মকার জানিয়েছেন, গতকাল রাতে তিনি এবং আরেকজন নার্স হাসপাতালে ডিউটি করছিলেন। আচমকা এক রোগীর বাবা তাঁদের দিকে এগিয়ে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের উপর চড়াও হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কৈলাসের ছেলে রবিবার সকালে হাসপাতালে ভর্তি হন খিঁচুনি রোগ নিয়ে। এরপর এই রাতেই এই ঘটনা ঘটে। কৈলাসের স্ত্রী রেখা দোলুই জানিয়েছেন, তিনি বাড়ি গিয়েছিলেন এবং তাঁর স্বামী হাসপাতালে ছিলেন। এরই মধ্যে হাসপাতাল থেকে ফোন করে এমন ঘটনার কথা জানানো হয়।

গত বছর চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা ছড়িয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কসবার বাসিন্দা আমন সাউকে। এরপর মৃ্ত্যু হয় বছর কুড়ির তরুণের। চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। পরিবারের অভিযোগ সঠিকভাবে চিকিৎসা করা হয়নি।  তার আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে সদ্যোজাতকে  মৃত বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট (Death Certificate) দেওয়ার পরও নড়েচড়ে ওঠে সে। এমন অভিযোগ সামনে এসেছিল।  জানা যায়, শিশু পুত্র জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে মৃত বলে ঘোষণ করা হয়। মাথায় স্ট্যাম্প দিয়ে ডেথ সার্টিফিকেট লিখে, প্যাকিং করে শিশুকে মৃত বলে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিলেন। কিন্তু শেষকৃত্যের সময় নবজাতককে নড়াচড়া করতে দেখে আঁতকে ওঠেন পরিবারের লোকজন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে এলে মৃত শিশুকেই জীবিত বলে ঘোষণা করা হয়, এমনই দাবি করেন পরিবারের সদস্যরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment Scam: কীভাবে অনুত্তীর্ণদের নাম ঢোকানো হয়েছিল চাকরি প্রাপকদের তালিকায়? CBI-এর চার্জশিটে উল্লেখ

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget