এক্সপ্লোর

SSC: পুলিশের নির্দেশ উড়িয়ে, প্রতীকী ধর্নায় বসলেন SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের একাংশ

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে প্রতীকী অবস্থান বিক্ষোভে বসল এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের একাংশ। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পুলিশের নির্দেশ উড়িয়ে আজ ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে প্রতীকী ধর্নায় বসল এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের একাংশ। পুলিশির উপস্থিতিতেই এক ঘণ্টা প্রতীকী অবস্থান বিক্ষোভ করলেন তাঁরা। 

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করেই ধর্মতলায় মাতঙ্গিনী মূর্তির পাদদেশে প্রতীকী অবস্থান বিক্ষোভে বসল এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীদের একাংশ। 

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। জোকা-তারাতলা মেট্রো পরিষেবার সূচনা। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। একাধিক কর্মসূচি নিয়ে শুক্রবার কলকাতায় হাজির হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। মাতৃবিয়োগের কারণে প্রধানমন্ত্রীর সেই সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে ঠিকই। কিন্তু শহর জুড়ে ভিভিআইপি মুভমেন্ট বহাল। 

অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও শহরে হাজির। গতকালের যোগী আদিত্যনাথ ও হিমাচলের মুখ্যমন্ত্রীর পৌঁছনোর ছবি অথবা তাঁদের আজ গঙ্গা পরিষদে বৈঠকের ছবি। এই আবহে বৃহস্পতিবার ময়দান থানার তরফে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের শনিবারের জন্য সমস্ত ধর্না স্থগিত রাখার কথা বলা হয়। 

ইমেল মারফত পুলিশ জানায়, আইন-শৃঙ্খলার স্বার্থেই এই নির্দেশ। অধিকাংশ মঞ্চ পুলিশ-প্রশাসনের সেই নির্দেশ মেনে নিলেও অবস্থান বিক্ষোভে অনড় থাকেন কিছু চাকরি প্রার্থী। 

গান্ধীমূর্তির পাদদেশে এদিন কোনও অবস্থান বিক্ষোভ না হলেও, সকাল সাড়ে ১১টা নাগাদ এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র কয়েকজন চাকরিপ্রার্থী সকাল সাড়ে ১১টা নাগাদ মাতঙ্গিনী মূর্তির পাদদেশের ধর্নাস্থলে উপস্থিত হন। ধর্নাস্থলেই রাখা ছিল পুলিশের গাড়ি। আন্দোলনকারীরা পৌঁছতেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। 

পুলিশ জানিয়ে দেয়, ইমেল করে যা জানানোর জানিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে তাঁদের কোনও সিদ্ধান্ত নেই। শেষ পর্যন্ত নির্দিষ্ট জায়গাতেই ধর্নায় অংশ নেয় গ্রুপ সি ও গ্রু ডি চাকরিপ্রার্থীদের একাংশ।

পুলিশের উপস্থিতিতে প্রতীকী ধর্না চলে এক ঘণ্টা। বর্ষশেষে উৎসবের আমেজে শহর> এখনও ঘুচল না চাকরিপ্রার্থীদের যন্ত্রণা। প্রতীকী ধর্নায় গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। বিরোধীদের আক্রমণের জবাব তৃণমূলের।

গ্রুপ ডি-তে OMR শিট বিকৃতি মামলায়, ২২ ডিসেম্বর বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে, বেআইনিভাবে নিয়োগ পাওয়া ১ হাজার ৬৯৪ জনের তালিকা জমা দেয় মধ্য়শিক্ষা পর্ষদ। 

তারপরই বেআইনি শিক্ষকদের পাশাপাশি, প্রায় সতেরোশো শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের জল্পনা জোরদার হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অবৈধ শিক্ষাকর্মীদের কাছে পৌঁছে দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়াও সারা। 

এই পরিস্থিতিতে নিয়োগ-আন্দোলনে একদিনের জন্যও যে তাঁরা রাশ আলগা করতে চাইছেন না, চাকরিপ্রার্থীদের অনড় মনোভাবে তা স্পষ্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget