এক্সপ্লোর

Aadhaar Cancel: আধার বাতিল আতঙ্কের আবহে মুখ্যমন্ত্রীর চিঠি, অকাল হোলি পূর্ব বর্ধমানে

West Bengal News: আধার বাতিলের চিঠি পেয়ে আতঙ্কিত জামালপুর, মেমারী, পূর্বস্থলি সহ একাধিক ব্লকের বাসিন্দারা।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আধার বাতিল নিয়ে শঙ্কার আবহেই এবার মুখ্যমন্ত্রীর চিঠি। ভয়ের কিছু নেই বলে আশ্বাসবাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। আতঙ্কে পরিস্থিতিতে এই চিঠি পেয়ে আশ্বস্ত হচ্ছেন পূর্ব বর্ধমানের (East Burdwan) একাধিক এলাকার বাসিন্দারা। উচ্ছ্বাসে অকাল হোলির আয়োজন। আবির খেলায় মাতলেন স্থানীয়রা।

শঙ্কার আবহেই এবার মুখ্যমন্ত্রীর চিঠি: আধার বাতিলের চিঠি পেয়ে আতঙ্কিত জামালপুর, মেমারী, পূর্বস্থলি সহ একাধিক ব্লকের বাসিন্দারা। ভয়ের কিছু নেই আগেই অভয়বাণী দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর চিঠি এসে পৌঁছল পূর্ব বর্ধমানে। ‘আধার বাতিলের চিঠি নিয়ে ভয়ের কিছু নেই’ মুখ্যমন্ত্রীর অভয়বাণী দেওয়া সেই চিঠি জামালপুরের জৌগ্রাম এবং আবুজহাটি এক পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক। মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তায় আবির খেলায় মাতেন বাসিন্দারা।                

গত কয়েকদিন ধরে একাধিক জেলায় আধার কার্ড বাতিলের চিঠি পৌঁছে গিয়েছে। যা নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আতঙ্কের পরিস্থিতি। তখন একেবারে অন্য ছবি পূর্ব বর্ধমানে। এবিষয়ে জামালপুর ব্লক তৃণমুলের সভাপতি মেহেমুদ খান জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার চেষ্টা করেছিল ডিঅ্যাক্টিভেট করার। গতকাল রাতে অ্যাক্টিভেট হয়েছে। মুখ্যমন্ত্রীর জন্যই এটা অ্যাক্টিভেট হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের পাশে আছেন।

 চলতি সপ্তাহে আধার কার্ড বাতিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কার্ডের ঘোষণা করেছিলেন। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'সব থেকে বেশি মতুয়াদের আধার কার্ড বাতিল হয়েছে। সব জেলায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে।ইচ্ছে মতো আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলায় এনআরসি করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প করতে দেব না। বাংলায় রোজ কেন্দ্র থেকে কমিটি আসে, চোপড়ায় কোনও কমিটি গেছে? রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যাঁদের নাম কেটে দিয়েছে, তাঁদের আমরা আলাদা কার্ড দেব। আধার কার্ড বাতিল করে দিলে, রাজ্যের পোর্টালে অভিযোগ জানান। '

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: SLST Protest: বৈঠকে মিলল না সমাধান সূত্র, মুখে কালি লেপে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

সেরা শিরোনাম

US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
Weather Update: সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?

ভিডিও

Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে
Medinipore Medical College | 'ত্রুটিপূর্ণ' স্যালাইন, আবার বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget