এক্সপ্লোর

SLST Protest: বৈঠকে মিলল না সমাধান সূত্র, মুখে কালি লেপে প্রতিবাদ চাকরিপ্রার্থীদের

Job Seekers: নিজেদের মুখে নিজেই কালি লেপছেন চাকরিপ্রার্থীরা। মহিলা, পুরুষ নির্বিশেষে কালো কালি মেখে ঘুরছেন প্রকাশ্য রাস্তায়।

কলকাতা: আন্দোলনের ১০৭৪তম দিনেও এসএসসি (School Service Commission) চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলল না সমাধান সূত্র। আর এরই প্রতিবাদে মুখে কালি লেপে প্রতিবাদ জানালেন SLST চাকরিপ্রার্থীরা। নিয়োগ কেন আটকে তা নিয়ে নিজেদের বক্তব্য জানিয়েছে এসএসসি-ও।

মিলল না সমাধান সূত্র: নিজেদের মুখে নিজেই কালি লেপছেন চাকরিপ্রার্থীরা। মহিলা, পুরুষ নির্বিশেষে কালো কালি মেখে ঘুরছেন প্রকাশ্য রাস্তায়। আন্দোলনের ১০৭৪ তম দিনে, বুধবার এলএসএসটি নবম-দ্বাদশের চাকরিপ্রার্থীদের সঙ্গে, আচার্য ভবনে বৈঠক হয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। কিন্তু, চাকরিপ্রার্থীদের দাবি, SSC চেয়ারম্য়ান জানিয়ে দেন, SSC-র কাছে নিয়োগের সরকারি কোনও নোটিফিকেশন নেই। সাড়ে ৩টের পর আচার্য সদনের ভিতরে ঢোকেন চাকরিপ্রার্থীরা। সাড়ে চারটে বাজার আগেই বাইরে বেরিয়ে আসেন তাঁরা। এর পরই নিজেরাই কালি মাখেন মুখে। 

চাকরির দাবিতে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাওয়ার পর প্রকাশ্যে এসএলএসটি-র এই চাকরিপ্রার্থীর চুল কেটে ফেলার ছবি, নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেই রাসমণি পাত্রও যোগ দিয়েছিলেন এদিনের বৈঠকে। এরপর মুখে কালি লেপা অবস্থাতেই তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদকের কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে রওনা দেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। কিন্তু কুণাল ঘোষ নন্দীগ্রামে থাকায়, তাঁর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি চাকরিপ্রার্থীদের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,  “আমি তো সরকারের কেউ নই, আমি আন্দোলনকারীদের অনুরোধে, তাঁদের সমর্থনে এই জটটা খোলার চেষ্টার জন্য যোগসূত্রের ভূমিকা পালন করছি। ফলে তাঁরা কী জানান সেটা দেখি।’’

নিয়োগের দাবিতে চলতি মাসেই SSC যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে কার্যত দরজায় দরজায় ঘুরছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ ছিল, ২০২২ সালে স্কুলে চাকরির সুপারিশপত্র পেলেও মেলেনি নিয়োগ পত্র। প্রথমে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বাড়ির সামনে হাজির হন SSC চাকরিপ্রার্থীরা। পরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সাক্ষাৎ চেয়ে ঢাকুরিয়ায় তাঁর বাড়ির সামনে দরবার করেছিলেন তাঁরা। সুকিয়া স্ট্রিটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বাড়ির সামনেও হাজির হয়েছিলেন SSC যুব ছাত্র অধিকার মঞ্চের সদস্যরা। কারও দেখা না পেয়ে শেষপর্যন্ত স্থানীয় থানায় স্মারকলিপি জমা দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: West Burdwan: ভিন রাজ্যে ডাকাতি করে এরাজ্যে 'আশ্রয়', দুর্গাপুর থেকে পাকড়াও দুই

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget