এক্সপ্লোর

Manik Bhattacharya : 'TET পাস করিয়ে বিপুল টাকা নিয়েছিলেন!' নতুন নিয়োগের খরচ প্রয়োজনে মানিকের কাছ থেকে, বিচারপতির নির্দেশ

এই ৩৬ হাজার শূন্য়পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য় যে টাকা লাগবে, তা চাইলে মানিক ভট্টাচার্যর থেকে নিতে পারে রাজ্য় সরকার। মন্তব্য বিচারপতির। 


সৌভিক মজুমদার, কৃষ্ণেনদু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : একদিনে ৩৬ হাজার প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকের । চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ( Abhijit Gangopadhyay )  এও বললেন, মানিক ভট্টাচার্য ( Manik Bhattacharya ) ও তাঁর দুর্নীতির জন্য এই অবস্থা।

এই ৩৬ হাজার শূন্য়পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য় যে টাকা লাগবে, তা চাইলে মানিক ভট্টাচার্যর থেকে নিতে পারে রাজ্য় সরকার। মন্তব্য বিচারপতির। 

এই ৩৬ হাজার প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী টেট দিয়েছিলেন ২০১৪ সালে। তারপর তাঁদের নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। এই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্য়ান পদে ছিলেন, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। যিনি নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়ে, এখন জেলে বন্দি।


তাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির চাঞ্চল্য়কর অভিযোগ সামনে এসেছে! ইডি-র তরফে দাবি করা হয়েছে, ২০১৪ সালের টেট-এ ৩২৫ জনকে পাস করিয়ে দিতে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য! তাঁর ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলেও দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেট।

রাজ্য় সরকার চাইলে, সেই মানিক ভট্টাচার্যর থেকে টাকা নিয়ে, ৩৬ হাজার শূন্য়পদে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে পারে বলে শুক্রবার মন্তব্য় করল কলকাতা হাইকোর্ট। যে ২০১৪ সালের টেট নিয়ে এত বিতর্ক, সে বছরই নিয়োগ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য় করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। 

এবার ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিল, এবং সেই পদে পুনর্নিয়োগের নজিরবিহীন নির্দেশেও জড়াল সেই মানিকের নাম! 

শুক্রবার একলপ্তে প্রাথমিকের ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ২টো মামলা তাঁর এজলাস থেকে সরে যাওয়ার পর এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় কোনও নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালে, টেটের ভিত্তিতে,  ২০১৬ সালে, প্রাথমিকে সাড়ে ৪২ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল। তার মধ্যে প্রশিক্ষণ নেই, এমন ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। প্রশিক্ষণ থাকায়, প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষকের চাকরি বহাল থাকল। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর নির্দেশে বলেন, আপাতত, এই ৩৬ হাজার জনের চাকরি ৪ মাস থাকবে। তাঁরা যে স্কুলে পড়াচ্ছিলেন সেখানেই পড়াতে পারবেন। যুক্ত থাকতে পারবেন সকুলের পঠন-পাঠনের সঙ্গেও। তবে, এই চার মাস তাঁরা পার্শ্ব শিক্ষকের বেতন পাবেন। আগামী ৩ মাসের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই ৩৬ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 

----------------------

কর্নাটক বিধানসভার ফলাফল জানতে চোখ রাখুন - 

ABP News LIVE
https://www.youtube.com/live/nyd-xznCpJc?feature=share

ABP Ganga LIVE
https://www.youtube.com/live/zUlYQa2v6-k?feature=share

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget